ঐতিহ্যের খড়দহ: দোল পূর্ণিমার প্রাক্কালে নগর কীর্তনে মাতলেন এলাকাবাসী

সংস্কৃতির পীঠস্থান হিসেবে খড়দহের পরিচিতি দীর্ঘদিনের। সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে দোল পূর্ণিমা ও হোলি উৎসবের প্রাক্কালে এক বর্ণাঢ্য নগর কীর্তন যাত্রার সাক্ষী থাকল রহড়া ও খড়দহ এলাকা। রবিবার সন্ধ্যায় রহড়া বাজার মোড় থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে খড়দহের অতি প্রাচীন ও ঐতিহ্যমন্ডিত শ্যামসুন্দর মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
Sponsored

এলাকার সাধারণ মানুষের পাশাপাশি এই নগর কীর্তন যাত্রায় পা মেলান বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী পর্ণাভ বন্দ্যোপাধ্যায়, প্রণয় মজুমদার, সঞ্চারী বন্দ্যোপাধ্যায় ও পরাশর বন্দ্যোপাধ্যায়ের মতো সংস্কৃতিমনস্ক মানুষেরা। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রথা রায় নন্দী রূপম। ঢাক, খোল আর করতালির শব্দে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। বৈষ্ণব সংস্কৃতির এই অন্যতম ধারাকে পাথেয় করে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
খড়দহের মতো জায়গায় যেখানে পরতে পরতে ইতিহাস আর ঐতিহ্য জড়িয়ে রয়েছে, সেখানে এই ধরনের অনুষ্ঠান সামাজিক মেলবন্ধনের বার্তা দেয়। সামনেই নির্বাচন, আর সেই আবহে রাজনৈতিক ভেদাভেদ ভুলে বাংলার এই চিরায়ত ঐতিহ্য নগর কীর্তন যাত্রা যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তা মানছেন এলাকার বাসিন্দারাও। শ্যামসুন্দর মন্দিরে পৌঁছে আরতির মাধ্যমে এই যাত্রার সমাপ্তি ঘটে।
আরও পড়ুন - পেনশনভোগীদের জন্য বড় স্বস্তি: স্বাস্থ্য প্রকল্পে ক্যাশলেস চিকিৎসার সীমা বাড়াল রাজ্য
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

একুশের সাফল্যেই বিরোধীদের অস্বস্তি: তীব্র কটাক্ষ কুণালের
12h ago

'বিদ্রোহীদের' সঙ্গে বাগবিতণ্ডার জের! সংসদ থেকে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়
15h ago

পুরনিয়োগ দুর্নীতি মামলায় নথি হাতে ED দফতরে মদন-পুত্র
18h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
20h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
20h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from মহানগর
View All →
শহিদ দিবসের আবেগঘন পোস্টে গণতান্ত্রিক অধিকার রক্ষার বার্তা মমতা- অভিষেকের
1d ago

মমতার সভাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ আদালতের
1d ago

তারামণ্ডলের সামনে তৃণমূল কর্মী-সমর্থকদের মিছিল, নেত্রীর সমর্থনে স্লোগান কুণালের
1d ago

একুশের শহরে কোথাও আন্দোলনের স্মৃতিচারণ, কোথাও মমতার সমর্থনে কর্মীদের উন্মাদনা
1d ago

রাত পেরিয়ে সকালেও তারামণ্ডলের সামনে মমতা, কর্মী-সমর্থকদের সভায় আসতে বাধা দেওয়ার অভিযোগ
1d ago
