বিতর্কের রেশ যেন কিছুতেই কাটছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে ফেররাজনৈতিক স্লোগান নিয়ে বিগত কয়েকদিন ধরে বিতর্ক চরমে শনিবার রাতে বিভিন্ন দেওয়ালে স্লোগানের মুছে ফেলার জন্য চুনকাম করে দেওয়া হয়েছিল। কিন্তু একটা রাত কাটতেই ফের ক্যাম্পাসের দেওয়ালে লেখা হল স্লোগান।
বিশ্ববিদ্যালয়ের ভিতরে কার্ল মার্কসের উক্তির চার লাইন লেখা হয়েছে । যা নিয়ে ফের সরগরম রাজনৈতিক তরজা। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি দেয়ালে যেখানে বিভিন্ন রাজনৈতিক স্লোগান এবং কিষেণজির নামে স্লোগান লেখা ছিল সেগুলি মুছে ফেলার জন্য সেই লেখার উপরে চুনকাম করে দেওয়া হয়েছিল। এরপর সোমবার সকালে দেখা গেল বিশ্ববিদ্যালয় ভেতর নতুন করে একটি কার্ল মার্কসের উক্তি লেখা হয়েছে।
কে বা কারা এই দেওয়াল লিখন করেছে তা এখনও স্পষ্ট নয়। যেহেতু উক্তিটি কার্ল মার্কসের। তাই মনে করা হচ্ছে এটি বামপন্থী ছাত্র সংগঠনের পক্ষ থেকেই লেখা হয়েছে। যদিও অখিল ভারত বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই কাজটি নকশালদের ।
গোটা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য । চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন, যাদবপুর বরাবরই মুক্তচিন্তার জায়গা। তবে এক পক্ষ তাদের মতাদর্শগতভাবে দেওয়াল লিখবে অন্য পক্ষ যারা এটা মানে না তারা দেওয়াল লিখবে না এটা হতে পারে না। সবাই সবার মতামত আদর্শ অনুসরণ করে এখানে দেওয়াল লিখন করতে পারে।
গোটা বিষয় নিয়ে ছোট্ট প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেছেন, কাল মার্কসের নীতি নিষিদ্ধ করা হয়নি তার উক্তি কেউ লিখতেই পারে।
বিগত এক সপ্তাহের বেশি সময় ধরে ফের খবরে শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। দেশের ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠানে হামলার ঘটনাকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। এবিভিপির সমর্থকদের হামলার ঘটনায় তীব্র নিন্দা করেছে শিক্ষামূলক। এরই মধ্যে যাদবপুর নিয়ে কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা ছিল রাষ্ট্রবিরোধী বা দেশবিরোধী কোনও কার্যকলাপ করা যাবে না বা স্লোগান সেখানে দেওয়া যাবে না।”
এসএফআই-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে ফেসবুক পোস্টে লেখেন, ‘দেওয়াল মুছে ইতিহাস মোছা যায় না!’ সেইসঙ্গে মুখ্যমন্ত্রীর উদ্দেশে তাঁর বার্তা ছিল, ‘ছাত্র ভোট করান। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এসএফআই ইউনিটের তরফ থেকে গতকালই করা হয়েছিল একটি পোস্ট৷ সেখানে বার্তা ছিল, ‘যা তোমার, তা ছিনিয়ে নাও, তোমার দেওয়াল তুমি দখল করো’
















