পুরভোটকে (Municipal Election) সামনে রেখে কলকাতা ও হাওড়া পুরনিগমে ওয়ার্ড (Wards in Kolkata and Howrah Municipal Corporations) পুনর্বিন্যাসের প্রক্রিয়ায় বড় পদক্ষেপ রাজ্য সরকারের (State Government)। মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা বেড়ে হবে ২০৯ এবং হাওড়া পুরনিগমে হবে ৬৮। আগামী ১২ অগাস্ট বিধানসভার বিশেষ অধিবেশনে প্রয়োজনীয় সংশোধনী বিল পেশ করে তা অনুমোদনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকারিভাবে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পুরভোট হওয়ার সম্ভাবনা রয়েছে নভেম্বরের শেষদিকে।
নভেম্বরে পুরভোটের প্রস্তুতি, বদলাচ্ছে কলকাতা-হাওড়ার ওয়ার্ডের মানচিত্র: জারি বিজ্ঞপ্তি
Sponsored

নতুন ওয়ার্ড কাঠামো তৈরির ক্ষেত্রে কলকাতায় প্রথমে ২০০টি ওয়ার্ডের পরিকল্পনা থাকলেও বাস্তব পরিস্থিতি পর্যালোচনার পরে সেই সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমসংখ্যক ভোটার নিশ্চিত করা এবং প্রশাসনিক সীমানার ভারসাম্য বজায় রাখতে গিয়ে অতিরিক্ত কয়েকটি ওয়ার্ডের প্রয়োজন দেখা দেয়। সেই কারণেই শেষ পর্যন্ত ২০৯টি ওয়ার্ডের খসড়া চূড়ান্ত করে পুর ও নগরোন্নয়ন দফতরের (Department of Municipal Affairs and Urban Development) কাছে পাঠানো হয়েছে। তবে বরোর সংখ্যা অপরিবর্তিত থেকে ১৬-ই থাকছে বলে প্রশাসনিক সূত্রের দাবি।
এবার এই নতুন ওয়ার্ড বিন্যাসের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনী প্রস্তুতি শুরু করবে রাজ্য নির্বাচন কমিশন। সর্বদল বৈঠক ডাকার পাশাপাশি মহিলা এবং তফসিলি জাতি-উপজাতির জন্য সংরক্ষিত ওয়ার্ড নির্ধারণের কাজও করা হবে। প্রশাসনের লক্ষ্য, দুর্গাপুজোর আগেই এই প্রক্রিয়া শেষ করে নির্বাচনের রূপরেখা চূড়ান্ত করা।
একইসঙ্গে দীর্ঘদিন নির্বাচন না হওয়া হাওড়া পুরনিগমেও পুনর্বিন্যাসের কাজ শেষ হয়েছে। সেখানে বিদ্যমান ৫০টি ওয়ার্ডের পরিবর্তে ৬৮টি ওয়ার্ড গঠনের সিদ্ধান্ত কার্যকর করতে বিধানসভায় সংশোধনী বিল আনা হবে। নবান্ন সূত্রের খবর, কলকাতা ও হাওড়ার পাশাপাশি প্রশাসকের অধীনে থাকা আরও কয়েকটি পুরসভাতেও একই নির্বাচনী সূচি ধরে ভোট আয়োজনের প্রস্তুতি চলছে।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored













