কলকাতা ২৭°সে
ব্রেকিং
২০২৮ থেকে আমূল বদল স্কুল পাঠ্যসূচিতে! বড় ঘোষণা স্কুল শিক্ষামন্ত্রীরমুখ্যমন্ত্রীর মাস্টারস্ট্রোক! ইস্কনের মিড-ডে মিলের সঙ্গেও ডিম দেবে রাজ্যচুক্তি না রাখলে ফের আন্দোলনের হুঁশিয়ারি,  FIR প্রত্যাহারে লিগ্যাল সেল গঠন CJP-এরপ্রশ্নফাঁস রোধে বিল পেশ লোকসভায়, বিরোধীদের হট্টগোলে উত্তপ্ত সংসদআমরা করে দেখিয়েছি: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রথম জয় CJP-এর! কী জানালেন অভিজিৎদেশজুড়ে প্রবল আন্দোলনের চাপে অবশেষে ইস্তফা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানেরমোদির এক রিল পোস্টেই  বিশ্ব রেকর্ড! ২৪ ঘন্টায় অবাক করা ভিউNEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজুপ্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলেরশিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদের২০২৮ থেকে আমূল বদল স্কুল পাঠ্যসূচিতে! বড় ঘোষণা স্কুল শিক্ষামন্ত্রীরমুখ্যমন্ত্রীর মাস্টারস্ট্রোক! ইস্কনের মিড-ডে মিলের সঙ্গেও ডিম দেবে রাজ্যচুক্তি না রাখলে ফের আন্দোলনের হুঁশিয়ারি,  FIR প্রত্যাহারে লিগ্যাল সেল গঠন CJP-এরপ্রশ্নফাঁস রোধে বিল পেশ লোকসভায়, বিরোধীদের হট্টগোলে উত্তপ্ত সংসদআমরা করে দেখিয়েছি: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রথম জয় CJP-এর! কী জানালেন অভিজিৎদেশজুড়ে প্রবল আন্দোলনের চাপে অবশেষে ইস্তফা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানেরমোদির এক রিল পোস্টেই  বিশ্ব রেকর্ড! ২৪ ঘন্টায় অবাক করা ভিউNEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজুপ্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলেরশিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদের
মহানগর

আরজি কর-কাণ্ডে তদন্ত থেকে সরানো হল সীমা পাহুজাকে, অভয়ার মা-বাবার আর্জির ভিত্তিতে বড় রদবদল

আরজি কর-কাণ্ডে তদন্ত থেকে সরানো হল সীমা পাহুজাকে, অভয়ার মা-বাবার আর্জির ভিত্তিতে বড় রদবদল

আর জি কর মেডিক্যাল কলেজের (R.G. Kar Medical College) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলার তদন্তে নতুন মোড়।  তদন্ত নিয়ে নিহত চিকিৎসকের পরিবারের দীর্ঘদিনের আপত্তির পর অবশেষে তদন্তকারী আধিকারিক বদলের সিদ্ধান্ত নিল। সীমা পাহুজার (Seema Pahuja) পরিবর্তে মামলার দায়িত্ব দেওয়া হয়েছে সন্দীপনী গর্গকে (Sandipani Garg)। বৃহস্পতিবার শিয়ালদহ আদালতে তদন্তের অগ্রগতি জানিয়ে রিপোর্ট পেশ করা হলে সিবিআই জানায়, কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশে গঠিত নতুন বিশেষ তদন্তকারী দল ইতিমধ্যেই তদন্তের দায়িত্ব গ্রহণ করেছে। পরিবারের আইনজীবীদের মতে, এতদিনের তদন্তে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর অধরাই থেকে গিয়েছে। তাই নতুন টিমের অনুসন্ধান থেকেই মামলার ভবিষ্যৎ দিক স্পষ্ট হবে।

Sponsored

Sranchi In Article

এই মামলায় প্রথম থেকেই তদন্তের পরিধি নিয়ে প্রশ্ন তুলে আসছেন নিহত চিকিৎসকের বাবা-মা। তাঁদের অভিযোগ, ঘটনায় একজনের বেশি ব্যক্তির ভূমিকা থাকার সম্ভাবনা থাকলেও সেই দিকটি যথাযথ গুরুত্ব পায়নি। যদিও তদন্তের শুরুতে কলকাতা পুলিশ সঞ্জয় রায় (Sanjay Roy) নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে এবং পরে মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে যায়। বিচার শেষে সঞ্জয় রায়ের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা হলেও, পরিবারের দাবি, ঘটনার পূর্ণ সত্য এখনও প্রকাশ্যে আসেনি।

রাজ্যে সরকার পরিবর্তনের পর মামলার প্রশাসনিক দিকও নতুন করে খতিয়ে দেখা শুরু হয়েছে। ইতিমধ্যেই তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় (DC Central Indira Mukhopadhyay)  এবং তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি, তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ঘটনার তদন্ত চলাকালীন প্রশাসনের উচ্চস্তর থেকে কোনও ধরনের নির্দেশ বা প্রভাব বিস্তারের চেষ্টা হয়েছিল কি না। কলকাতা হাই কোর্টের নির্দেশে সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল এখন সেই সমস্ত বিষয়ও যাচাই করছে।

আগামী ১৫ সেপ্টেম্বর মামলাটি ফের আদালতে উঠবে। সেদিন নতুন তদন্তকারী দল তাদের অগ্রগতির রিপোর্ট পেশ করতে পারে। তদন্তে নতুন কোনও তথ্য বা নতুন কোনও ব্যক্তির ভূমিকা সামনে আসে কি না, এখন সেই দিকেই নজর সংশ্লিষ্ট সব মহলের।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from মহানগর

View All →