Site Logo

বাঘাযতীনে শ্যুট আউট, তৃণমূল কর্মীর মৃত্যুতে গ্রেফতার ৪!

EBBS Desk·
বাঘাযতীনে শ্যুট আউট, তৃণমূল কর্মীর মৃত্যুতে গ্রেফতার ৪!

ভোটের আগে খাস কলকাতায় শ্যুট আউট (Shoot out in Kolkata)! বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বাঘাযতীনের (Baghajatin) পূর্ব ফুলবাগান এলাকায় গুলি করে খুন করা হল রাহুল দে (Rahul Dey) নামে এক তৃণমূল কর্মীকে (TMC)।ঘটনায় গুরুতর আহত হয়েছেন জিৎ মুখোপাধ্যায় (Jeet Mukherjee) বলে আরও এক যুবক। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পাটুলি থানার (Patuli Police) বিশাল পুলিশবাহিনী ও লালবাজারের হোমিসাইড শাখা।

Sponsored

Sranchi In Article

মৃতের পরিবারের দাবি, বুধবার রাতে জিৎ ফোন করে তাঁর বাঘাযতীনের পূর্ব ফুলবাগান এলাকার বাড়িতে রাহুলকে ডেকে পাঠান। স্থানীয়রা বলছেন, রাত সাড়ে ১২ টার পর ওই বহুতলের ছাদ থেকে হঠাৎ করেই গুলির শব্দ শোনা যায়। আতঙ্কিত এলাকাবাসী পাটুলি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে। ততক্ষণে রাহুলের মৃত্যু হয়েছে। আহত জিৎ হাসপাতালে চিকিৎসাধীন। সিসিটিভি ফুটেজ দেখে তদন্তের পাশাপাশি স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জিতের স্ত্রী জানিয়েছেন রাতে হঠাৎ করেই বেশ কয়েকজন ব্যক্তি ফ্ল্যাটে আসে এবং এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। পাশাপাশি এও জানা গেছে যে রাহুলের সঙ্গে জিতের মধ্যে দীর্ঘদিন কোনও সম্পর্ক ছিল না। তাহলে হঠাৎ করে তাঁকে ডেকে পাঠানো হলো কেন, তা জানার চেষ্টা করছে পুলিশ। বৃহস্পতিবার সকাল পর্যন্ত চার জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

-

-

-

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from মহানগর

View All →