বাঙালির আবেগের 'মহিষাসুরমর্দিনী'র অন্যতম স্রষ্টা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে শ্রদ্ধা জানিয়ে এবার তাঁর নামে শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম রাখার প্রস্তাব দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। মঙ্গলবার প্রবাদ প্রতীম শিল্পীর জন্মদিনে তাঁর বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রী। বীরেন বাবুর বাড়ি ‘হেরিটেজ’ ঘোষণা করা হবে বলে জানান তিনি। পার্শ্ববর্তী শ্যামবাজার মেট্রো স্টেশনের (Shyambazar Metro Station) নাম বদলে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে করার প্রস্তাবও দেন। 

মহালয়ার ভোর মানেই বাঙালির মননে 'আশ্বিনের শারদও প্রাতে...' ভাষ্যপাঠ, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ ছাড়া দেবিপক্ষের সূচনা অসম্পূর্ণ। ৪ অগাস্ট প্রবাদপ্রতিম কণ্ঠশিল্পীর জন্মবার্ষিকীতে তাঁর ৩০ বি, রামধন মিত্র লেনের বাড়ি যান অগ্নিমিত্রা। দেখা করেন বীরেন্দ্রকৃষ্ণের পুত্রবধূ সুস্মিতা ভদ্রের সঙ্গে। সময়ের সঙ্গে সঙ্গে শিল্পীর বাড়ি এখন ক্ষয়িষ্ণু। তাই তা সংরক্ষণের প্রয়োজন। রাজ্যে পালাবদলের পর বাঙালি সংস্কৃতির উন্নয়ন ও শিল্প- সাহিত্যচর্চায় বিশেষ গুরুত্ব দিয়েছেন শুভেন্দু অধিকারীর সরকার। শিল্পীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়ে অগ্নিমিত্রা বলেন,মনীষীদের পুরনো বাসভবন সংরক্ষণ ও ‘হেরিটেজ’ তৈরির উদ্যোগ নিয়েছে রাজের বিজেপি সরকার। সেখানেই এবার জুড়ে গেল বীরেনবাবুর বাড়ির নাম। পাশাপাশি শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম পরিবর্তন করে শিল্পীর নামে করার বিষয়ে মন্ত্রীর প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।