কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে আয়োজিত দেশব্যাপী 'নেশা মুক্ত যুব ফর বিকশিত ভারত সংকল্প অভিযান' এ অংশ নিল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (SNU)। মাদকমুক্ত সমাজ গঠন এবং সচেতন ও দায়িত্বশীল যুবসমাজ তৈরির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় তাদের সামাজিক দায়বদ্ধতার বার্তা আরও জোরালো করেছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, ন্যাশনাল সার্ভিস স্কিম (NSS)-এর স্বেচ্ছাসেবক এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একসঙ্গে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার শপথ নেন। একইসঙ্গে 'বিকশিত ভারত ২০৪৭' এর স্বপ্ন বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকারও করা হয়।

বিশ্ববিদ্যালয়ের নয়টি ইউনিটে অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়, যাতে সর্বাধিক সংখ্যক পড়ুয়া ও শিক্ষক এই জাতীয় উদ্যোগে অংশ নিতে পারেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, তরুণ প্রজন্মের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনের লক্ষ্যে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

















