জন্মশতবর্ষে মহানায়ক উত্তমকুমার (Uttam Kumar)। বাঙালির ম্যাটিনি আইডলের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে শহর জুড়ে গত তিন সেপ্টেম্বর থেকে একগুচ্ছ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরই মাঝে উত্তম জন্মজয়ন্তীতে মহানায়কের শতবর্ষ উপলক্ষে থেইজম গ্রুপের (Theism Group) উদ্যোগে ভারতীয় ডাক বিভাগ (India Post) বিশেষ কভার কলকাতা জিপিও-তে। Theism গ্রুপের তরফ থেকেঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্থ সাহা, ঋতম সাহারা। উত্তমের নায়িকা সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee), মাধবী মুখোপাধ্যায় ছাড়াও ছিলেন এ প্রজন্মের অভিনেতা অভিনেত্রীরাও। ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় ভাগ করে নিলেন টুকরো স্মৃতি। অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সাউথ বেঙ্গল রিজিয়নের পোস্টমাস্টার জেনারেল ঋজু গঙ্গোপাধ্যায়-সহ বহু বিশিষ্টরা।

অনুষ্ঠানে বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী বলেন, "উত্তম বাবুকে আমি মহাপুরুষ মনে করি। উনি আমাদের মধ্যেই রয়েছেন। ওঁনাদের মতো শিল্পীদের মৃত্যু হয় না। আমদের চারপাশে হাওয়ায়, আমাদের মনে মিশে আছেন।" 'ছদ্দবেশী' উত্তমের নায়িকা মাধবীর কথায় " মানুষ হিসেবে উত্তম কুমারের তুলনা হয়না। বিভিন্ন কলাকুশলীদের সাহায্য করতেন। শিল্পী সংসদ তৈরি করেন। অসাধারণ মানুষ, অসাধারণ অভিনেতা ছিলেন উত্তম বাবু।" জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ঋতুপর্ণা বৃহস্পতিবার সকাল থেকেই মহানায়কের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ডাক বিভাগের বিশেষ কভার অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন সপ্তপদী এবং শঙ্খবেলা ছবি দুটির প্রতি তার বরাবরের এক আলাদা ভালোলাগা রয়েছে। সুযোগ পেলে অভিনয়ও করতে চান এই গল্পে। এদিন 'কে প্রথম কাছে এসেছি' গানের এক কলি গেয়েও শোনান অভিনেত্রী।

Theism গ্রুপের তরফ থেকে ঋতম সাহা উপস্থিত অতিথিদের ও ভারতীয় ডাক বিভাগকে কৃতজ্ঞতা জানান এই বিশেষ কভার প্রকাশ করার জন্য। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় শতবর্ষ পেরিয়েও উত্তম কুমারের জনপ্রিয়তা আজও যেন বেড়েই চলেছে। তিনি আজও অদ্বিতীয়। নিজের অভিনয় জীবনে নানা রকমের চরিত্রে কাঠ করার পাশাপাশি, পাশাপাশি ছবিতে সুর দিয়েছেন,পরিচালনা করেছেন, অসহায় শিল্পীদের সাহায্য করতে বানিয়েছেন শিল্পী সংসদ। মহান ব্যক্তিত্বের জন্য বিশেষ কভার প্রকাশ অনুষ্ঠানের সাক্ষী থাকলো ভিড়ে ঠাসা জিপিও।

















