‘ISI এজেন্ট’ রানা রউফের শাগরেদ গ্রেফতার। তপসিয়া থেকে এসটিএফের জালে ইমরান হোসেন।রানা, ইজাজের পর গ্রেফতার ইমরান হোসেন। রানাকে ভুয়ো নথি বানাতে সাহায্যের অভিযোগ আছে ধৃত ইমরানের বিরুদ্ধে।ইজাজের গ্রেফতারির পরই গাঢাকা দেয় ইমরান। সোমবার তাঁকে তপসিয়া থেকে গ্রেফতার করল রাজ্য পুলিশের STF।
তপসিয়াতে STF-র অভিযান, গ্রেফতার রানার সহযোগী ইমরান
Sponsored

কয়েকদিন আগেই পাক জঙ্গি চক্রের অন্যতম বড় মাথা আইএসআই এজেন্ট রানা রউফ গ্রেফতার হয় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে। আর তাতেই কার্যত কোমর ভেঙে যায় গোটা গ্যাংয়ের। নেটওয়ার্কও অনেকটাই ভেঙে পড়ে। এবার রাজ্য পুলিশের STF হাতে ধরা পড়ল হল রানার সহযোগী বলে পরিচিত ইমরান।
সোমবার তপসিয়ার ফ্ল্যাট থেকে ইমরানকে গ্রেপ্তার করে এসটিএফ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, রানা যে ভারতীয় পাসপোর্ট তৈরির চেষ্টায় ছিল, তাতে তাকে সহযোগিতা করছিল ওই ইমরান নামের যুবক। রাজ্যে স্লিপার সেল তৈরির ছক ছিল তাদের।
নাম বদলে কলকাতার ভোটার হয়েছেন পাক জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফ। কসবা বিধানসভা কেন্দ্রের ৬৬নং ওয়ার্ডের ৩১নং পার্টের ভোটার ওয়াহাব আলম। এই নামেই ভোটার কার্ডে নামে তুলেছিলেন রানা রউফ। তদন্তদারীদের দাবি, ২০১৮ সালে রানা রউফকে কলকাতার ভোটার কার্ড বানিয়ে দিয়েছিল ধৃত মহম্মদ ইজাজ। রাজ্য পুলিশের STF জানিয়েছে, বিধানসভা ভোটের আগে SIR এর সময় ভোটার তালিকা থেকে বাদ যায় ওয়াহাব আলমের নাম।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored













