লেদার কমপ্লেক্সে নজরদারি জোরদার, বসছে ৭৬টি আধুনিক ক্যামেরা

বানতলার কলকাতা লেদার কমপ্লেক্স ও সংলগ্ন শিল্পাঞ্চলের নিরাপত্তা আঁটোসাঁটো করতে বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার। শিল্পাঞ্চলের প্রতিটি কোণে নজরদারি চালাতে এবার ৭৬টি নতুন হাই-রেজলিউশন আইপি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই রাজ্য শিল্পোন্নয়ন নিগমের পক্ষ থেকে প্রায় ৪৯ লক্ষ ৮৯ হাজার টাকার দরপত্র আহ্বান করা হয়েছে।
Sponsored

শিল্পাঞ্চল সূত্রে খবর, লেদার কমপ্লেক্স থানা এলাকার মধ্যে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল মোড়গুলি চিহ্নিত করা হয়েছে। সেই সমস্ত জায়গায় এই অত্যাধুনিক ক্যামেরাগুলি বসানো হবে। এই ক্যামেরাগুলি কেবল উচ্চমানের ছবিই তুলবে না, এতে থাকছে বিশেষ নাইট ভিশন প্রযুক্তি। ফলে রাতের অন্ধকারে বা বর্ষার দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও ছবি স্পষ্ট থাকবে। দিনরাত ২৪ ঘণ্টা সচল রাখার উপযোগী এই ব্যবস্থাটি ফাইবার অপটিক নেটওয়ার্কের মাধ্যমে একটি কেন্দ্রীয় রেকর্ডিং সিস্টেমের সঙ্গে যুক্ত থাকবে।
নিরাপত্তার স্বার্থে রেকর্ডিংয়ের ক্ষেত্রেও বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রতিটি ক্যামেরার ফুটেজ অন্তত ২১ দিন পর্যন্ত নেটওয়ার্ক ভিডিও রেকর্ডারে (এনভিআর) সংরক্ষিত থাকবে। এতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে বা অপরাধমূলক তদন্তের প্রয়োজনে পুলিশ দ্রুত তথ্যপ্রমাণ সংগ্রহ করতে পারবে।
প্রশাসন সূত্রে জানা গেছে, দরপত্র প্রক্রিয়ায় বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। পুরো নির্বাচন প্রক্রিয়াটি হবে দুই ধাপে। প্রথমে সংস্থাগুলির কারিগরি সক্ষমতা খতিয়ে দেখা হবে এবং তাতে উত্তীর্ণ হলে তবেই আর্থিক দরপত্র খোলা হবে। যে সংস্থা বরাত পাবে, তাদের কেবল ক্যামেরা বসিয়ে দিলেই চলবে না; পরবর্তী তিন বছর রক্ষণাবেক্ষণ এবং ওয়ারেন্টির দায়িত্বও নিতে হবে। এক আধিকারিক জানিয়েছেন, কাজের বরাত পাওয়ার পর ৩০ দিনের মধ্যেই পুরো ব্যবস্থাটি চালু করতে হবে। শিল্পাঞ্চলে ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে নিরাপত্তা বজায় রাখা— সব ক্ষেত্রেই এই আধুনিক প্রযুক্তি বড় ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। শীঘ্রই দরপত্র প্রক্রিয়া শেষ করে মাঠপর্যায়ে কাজ শুরু হবে বলে আশা করছে শিল্পোন্নয়ন নিগম।
আরও পড়ুন- সামাজিক সুরক্ষা যোজনা: অসংগঠিত শ্রমিকদের হাতে ডিজিটাল কার্ড – চেক তুলে দিলেন শশী পাঁজা
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

একুশের সাফল্যেই বিরোধীদের অস্বস্তি: তীব্র কটাক্ষ কুণালের
10h ago

'বিদ্রোহীদের' সঙ্গে বাগবিতণ্ডার জের! সংসদ থেকে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়
13h ago

পুরনিয়োগ দুর্নীতি মামলায় নথি হাতে ED দফতরে মদন-পুত্র
15h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
17h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
18h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from মহানগর
View All →
শহিদ দিবসের আবেগঘন পোস্টে গণতান্ত্রিক অধিকার রক্ষার বার্তা মমতা- অভিষেকের
1d ago

মমতার সভাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ আদালতের
1d ago

তারামণ্ডলের সামনে তৃণমূল কর্মী-সমর্থকদের মিছিল, নেত্রীর সমর্থনে স্লোগান কুণালের
1d ago

একুশের শহরে কোথাও আন্দোলনের স্মৃতিচারণ, কোথাও মমতার সমর্থনে কর্মীদের উন্মাদনা
1d ago

রাত পেরিয়ে সকালেও তারামণ্ডলের সামনে মমতা, কর্মী-সমর্থকদের সভায় আসতে বাধা দেওয়ার অভিযোগ
1d ago
