সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫, প্রতাপ চট্টোপাধ্যায় লেন) গিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন সকাল ১১ টা নাগাদ 'সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের স্মৃতি গ্রন্থাগার'-এর অনুষ্ঠানে পৌঁছে যান রাজ্যের প্রশাসনিক প্রধান। সঙ্গে ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায় (Tapas Roy)। প্রথমে বঙ্কিমচন্দ্রের মূর্তিতে মাল্যদান করেন শুভেন্দু, এরপর গ্রন্থাগারের ভবনে 'আনন্দমঠ' স্রষ্টার প্রতিকৃতিতেও পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের
Sponsored

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফ থেকে আয়োজিত অনুষ্ঠানে পূর্ণাঙ্গ 'বন্দেমাতরম' সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে সাহিত্য সম্রাটকে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে অংশ নেন স্কুল পড়ুয়ারা।এদিন ছাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে হাসিমুখে কথা বলতেও দেখা যায় বাংলার মুখ্যমন্ত্রীকে।
বাংলার নির্বাচন পূর্ববর্তী সময়ে "বঙ্কিমদা" বিতর্কের পর থেকেই বিজেপি যথেষ্ট সতর্ক। রাজ্যে পদ্ম সরকার আসতেই স্কুলের প্রার্থনা সংগীতে 'বন্দেমাতরম' বাধ্যতামূলক করা হয়েছে। আজ নৈহাটিতে বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্রেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার সকালে সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তী উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন শুভেন্দু।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

একুশের সাফল্যেই বিরোধীদের অস্বস্তি: তীব্র কটাক্ষ কুণালের
8h ago

'বিদ্রোহীদের' সঙ্গে বাগবিতণ্ডার জের! সংসদ থেকে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়
12h ago

পুরনিয়োগ দুর্নীতি মামলায় নথি হাতে ED দফতরে মদন-পুত্র
14h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
16h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
17h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from মহানগর
View All →
শহিদ দিবসের আবেগঘন পোস্টে গণতান্ত্রিক অধিকার রক্ষার বার্তা মমতা- অভিষেকের
1d ago

মমতার সভাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ আদালতের
1d ago

তারামণ্ডলের সামনে তৃণমূল কর্মী-সমর্থকদের মিছিল, নেত্রীর সমর্থনে স্লোগান কুণালের
1d ago

একুশের শহরে কোথাও আন্দোলনের স্মৃতিচারণ, কোথাও মমতার সমর্থনে কর্মীদের উন্মাদনা
1d ago

রাত পেরিয়ে সকালেও তারামণ্ডলের সামনে মমতা, কর্মী-সমর্থকদের সভায় আসতে বাধা দেওয়ার অভিযোগ
1d ago
