সোমবার রাজ্য জুড়ে ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের(Shyamaprasad Mukherjee) ১২৫ তম জন্মজয়ন্তী পালিত হবে। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্ম দিবস পালন উপলক্ষে। সোমবার শ্যামাপ্রসাদ স্মরণে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু এরই মধ্যে কলকাতায় দেখা গেল ভিন্ন চিত্র।

 মহানগরীর কলকাতার সুকিয়া স্ট্রিট এলাকায় এপিসি রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং গোপাল মুখোপাধ্যায়ের মূর্তিতে ভাঙচুর করার হয়েছে।  রবিবার সকালে দেখা যায় রামমোহন হলে ঠিক পাশেই এপিসি রোডে পাশেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে(Shyamaprasad Mukherjee Statue ) বেদীতে ভাঙচুর করা হয়েছে। মূর্তির বেদীতে যে নামের ফলকটি ছিল সেটাও ভেঙে ফেলা হয়েছে। তবে গোপাল মুখোপাধ্যায় এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মূর্তিটি অক্ষুন্ন রয়েছে।


 আর্মহার্স্ট্র স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার পক্ষ থেকে।  খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে এই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। রাতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ গুলি খতিয়ে দেখা হচ্ছে।

 কয়েকদিন আগেই সুকিয়া স্ট্রিটে জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সেই সঙ্গে গোপাল মুখোপাধ্যায়ের পরপর দুটি আবক্ষ মূর্তি বসানো হয়েছে। সোমবার এই মূর্তি দুটির আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা ছিল। তার আগেই মূর্তির বেদীতে ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।  এই ঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য,  নিউ টাউনের ইকো পার্কে বসছে ১২৫ ফুট উঁচু শ্যামাপ্রসাদের মূর্তি।