হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুর (Chinmay Prabhu) মুক্তি চাই। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই দাবি করলেন লেখিকা তসলিমা নাসরিন (Author Taslima Nasrin)। চিন্ময় প্রভু দীর্ঘদিন ধরে জেলবন্দি। 

 ২০২৪ এর ২৬ নভেম্বর চট্টগ্রামের চিন্ময় প্রভুকে ঢাকা বিমানবন্দরে (Dhaka Airport) গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ দায়ের করে দেশদ্রোহিতার ধারায় মামলা করা হয়। পরে এক আইনজীবী হত্যার ঘটনাতেও তার নাম জুড়েছে। যদিও চট্টগ্রাম আদালত (Chittagong Court) চত্বরে ওই হত্যাকাণ্ডের সময় চিন্ময়কৃষ্ণ পুলিশ হেফাজতে ছিলেন। 

চিন্ময় প্রভুকে নিয়ে আগেও তসলিমা মৌলবাদীদের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন। এবার কলকাতা থেকে তিনি বললেন, "ইউনুসের জমানা হোক বা আজকের তারেক রহমানের জমানা, অন্ধকার থেকে বাংলাদেশ বেরতে পারেনি। মৌলবাদীদের বাড়বাড়ন্ত এখনও আছে। এখনও নারীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন না। বাবার সম্পত্তির উপর তাঁদের অধিকার নেই। সংখ্যালঘু হিন্দুরা নিপীড়িত হচ্ছেন, তাঁদের পর্যাপ্ত নিরাপত্তা নেই। বাংলাদেশের বাইরে ভারত বা পৃথিবীর যে কোনও দেশে যে কোনও প্রগতিশীল বাংলাদেশিদের হয়ে আমার দাবি, হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুর মুক্তি চাই।'