ফের কলকাতা আসছেন তসলিমা নাসরিন (Taslima Nasrin)। তবে, সেই খবরে সবচেয়ে বড় চমক হল- এবার তাঁর সঙ্গে এক মঞ্চে উপস্থিত থাকবেন অভয়ার মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। এর আগে পয়লা আগাস্ট রবীন্দ্রসদনে এক অনুষ্ঠানে কবিতা পাঠের অনুষ্ঠানে যোগ দিতে আসেন তসলিমা। তাঁকে যতবার ইচ্ছে তাঁকে কলকাতায় আসার আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। বইমেলায় আসতে পারেন তসলিমা-ছিল জল্পনা। তবে তার আগেই একটি বেসরকারি সংস্থার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আসবেন ‘নির্বাসিত’ লেখিকা।
২০০৭-তে তসলিমার ‘দ্বিখণ্ডিত’ উপন্যাসের প্রকাশ ঘিরে কট্টরপন্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে মহানগর। কয়েকটি জায়গায় পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয় যে সেনা নামাতে হয়েছিল। সাহিত্যপ্রেমী বলে পরিচিত তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) আমলেই কলকাতায় লুকিয়ে থেকে কার্যত অন্ধকারে বাংলা ছাড়তে তসলিমাকে। নিষিদ্ধ করা হয় তসলিমা নাসরিনের বই। কলকাতা ছাড়তে বাধ্য করা হয় বিতর্কিত লেখিকাকে। বিদেশ থেকে ঘুরে দিল্লি (Delhi) পৌঁছতে পারলেও, কলকাতায় আসতে পারেননি তিনি। অবশেষে রাজ্যে পালাবদলের পরে এবছ অগাস্টে কলকাতায় পা রাখেন তসলিমা। অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি ঘুরে দেখেন চেনা কফি হাউজ-সহ বেশি কয়েকটি জায়গা। বিজেপি সরকারের পক্ষ থেকে তাঁকে নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়। পুজোর মুখে ফের মহানগরে আসছেন তসলিমা।
৮ অক্টোবর মহাজতি সদনে নাম লে রিদম্-এর উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘শিকল ভাঙার গল্প’ শীর্ষক অনুষ্ঠানে তসলিমাকে ‘উমা’ সম্মানে সম্মানিত করা হবে। আর এখানে আরও চমক। ওই একই মঞ্চে অভয়ার মা রত্না দেবনাথকেও ‘উমা’ সম্মানে সম্মানিত করা হবে বলে সংস্থা সূত্রে খবর। বিনামূল্যে দেখা যাবে এই অনুষ্ঠান। লিঙ্কের মাধ্যমে নিরাপত্তার জন্য আধার কার্ড দিয়ে নাম নথি ভুক্ত করতে হবে। ১২ অক্টোবর পর্যন্তই তসলিমা কলকাতায় থাকবেন বলেন সূত্রের খবর।
















