কলকাতা সফর শেষ, বুধের সকালে মহানগরী ছাড়লেন 'বিতর্কিত' সাহিত্যিক তসলিমা নাসরিন (Taslima Nasrin)। গত ৩১ জুলাই শহরে এসেছিলেন।দীর্ঘ প্রায় দু’দশক পর তাঁর এই কলকাতা সফরকে কেন্দ্র করে নানা মহলে কৌতূহল ও জল্পনা তৈরি হয়। বিমানবন্দরে পৌঁছে লাল পাড় সাদা শাড়িতে হাসিমুখে সকলকে নমস্কার জানিয়েছিলেন তসলিমা। এরপর গত চারদিন ধরে মহানগরীর বিভিন্ন প্রান্তে একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। এবার ফেরার পালা। তবে কলকাতা নিয়ে বরাবরই আবেগপ্রবণ লেখিকা। তাই যাওয়ার আগে বলে গেলেন বইমেলাতে (International Kolkata Book Fair) আবার আসতে চান এই শহরে। পাশাপাশি নিজের জন্মভিটেতে ফিরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করতেও দেখা গেল সাহিত্যিককে।
'কলকাতা বইমেলায় আসতে চাই', জন্মভূমিতে ফেরার ইচ্ছে জানিয়ে শহর ছাড়লেন তসলিমা
Sponsored

তসলিমা এদিন বলেন, "কলকাতায় এসে আমার ভীষণ ভাল লেগেছে। এই শহরের সঙ্গে আমার আবেগ জড়িত। আগামী বইমেলাতেই আবার কলকাতায় আসার ইচ্ছে আছে। এমনকি মাঝের অক্টোবর মাসেও একবার আসতে পারি। এবারের সফরে কলকাতার মানুষের কাছ থেকে যে ভালবাসা ও উষ্ণতা পেয়েছি, তাতে সত্যিই আমার চোখে জল চলে এসেছে। এগুলো আমার জীবনের খুব সুন্দর স্মৃতি হয়ে থাকবে।’’ বুধবার যখন তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তখন দীর্ঘ ৩২ বছর ধরে নির্বাচিত জীবন কাটানোর আক্ষেপ ধরা পড়ল সাহিত্যিকের গলায়। এক বুক হতাশা আর বাংলাদেশ সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে জানান, তিনি মাতৃভূমিতে ফিরতে চান। কিন্তু কোনওভাবেই সেটা করতে দেওয়া হচ্ছে না। তাই বাধ্য হয়ে ভারতে আছেন এবং আপাতত এ দেশেই থাকবেন।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from মহানগর
View All →
নতুন ৪ মামলায় গ্রেফতারের আশঙ্কা, ফের হাই কোর্টের দ্বারস্থ সুমিত
1d ago

নভেম্বরে পুরভোটের প্রস্তুতি, বদলাচ্ছে কলকাতা-হাওড়ার ওয়ার্ডের মানচিত্র: জারি বিজ্ঞপ্তি
1d ago

অষ্টম শিখগুরুর জন্মতিথিতে ভবানীপুরের গুরুদুয়ারে খাবার পরিবেশন মুখ্যমন্ত্রীর
1d ago

অসুস্থ মিঠুনকে দেখতে পিয়ারলেস হাসপাতালে মুখ্যমন্ত্রী, অভিনেতার শারীরিক আপডেট দিলেন শুভেন্দু
1d ago

ওয়ার্ড বাড়াতে ১২ অগস্ট বিশেষ অধিবেশন, বাড়ছে কলকাতা-হাওড়ার ওয়ার্ড
2d ago







