তৃণমূলের (TMC) অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে নতুন করে মামলা দায়ের হাইকোর্টে। এ বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর দায়ের করা মামলা ও অ্যাকাউন্ট ফ্রিজের প্রেক্ষিতে মামলা দায়ের। সোমবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে শুনানির সম্ভাবনা রয়েছে। রাজ্য পুলিশের পরে সম্প্রতি ইডিও তৃণমূলের(TMC) ৩ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ আরও কয়েকটি ফ্রিজ করে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে শুক্রবার হাকোর্টের দৃষ্টিআকর্ষণ করে তৃণমূল।


 আদালতের দৃষ্টিআকর্ষণ করেন আইনজীবী কিশোর দত্ত। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে তিনি জানান, রাজ্য পুলিশের ফ্রিজ করা ৩ টি অ্যাকাউন্ট নিয়ে একটি রক্ষাকবচ দিয়েছে হাইকোর্টের অপর একটি বেঞ্চ। কিন্তু আর্থিক তছরুপের মামলায় ইডির নতুন করে অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ায় সমস্যা বৃদ্ধি পেয়েছে।

 এই অবস্থায় জরুরি ভিত্তিতে আদালতের দৃষ্টিআকর্ষণ করে মামলা দায়ের করার অনুমতি চান কিশোর। কালীঘাট তৃণমূলকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাও। আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।