কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে শুক্রবার কলকাতার ক্যাথিড্রাল রোডে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে মমতাপন্থী তৃণমূলের তরফে। সকাল থেকেই কর্মী সমর্থকদের ভিড় চোখে পড়েছে। সকলের মুখেই "জয় বাংলা" স্লোগান। তৃণমূল কংগ্রেসের ছাত্র যুবরা আজকের সভা মঞ্চ থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বার্তা শোনার জন্য মুখিয়ে রয়েছেন।

ঋতব্রত পন্থী তৃণমূল কংগ্রেসের তরফেও আজ টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস উদযাপনের আয়োজন করা হয়েছে। গত একুশে জুলাইয়ের সভার মতো এদিনও রানি রাসমণি অ্যাভিনিউতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সভামঞ্চের সামনের অধিকাংশ চেয়ার ফাঁকা।

আসলে তৃণমূল কংগ্রেস মানেই যে মমতা বন্দ্যোপাধ্যায় সে কথা সর্বজনবিদিত। যেভাবে ঋতব্রতরা বিজেপির বিটিম হিসেবে কাজ করছেন তা মোটেই ভালো চোখে দেখছেন না ঘাসফুলের কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ। তৃণমূল কংগ্রেসের যে কোন কর্মসূচিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তুমুল জনপ্রিয়তার ছবিটাই ধরা পড়ছে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। আজ জাতীয় কংগ্রেসের তরফে মহাজতি সদনেও ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচির আয়োজন করা হয়েছে।