মঙ্গলের সকালে নিউটাউনের (New Town) বাগজোলা খালে অজ্ঞাত পরিচয় এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় এক মহিলা প্রথম দেহটি ভেসে থাকতে দেখেন। দ্রুত খবর দেওয়া হয় নিউটাউন থানায় (New Town Police Station)। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এখনও পর্যন্ত ওই যুবকের পরিচয় জানা যায়নি। 

স্থানীয়রা বলছেন, সকাল সকাল খবর ছড়িয়ে পড়তেই বাগজোলা খাল চত্বরের রীতিমতো ভিড় জমে যায়। মৃত ব্যক্তি সেই এলাকার বাসিন্দা নন। এমনকি আশেপাশেও থাকেন না বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। কীভাবে মৃত্যু তা স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ।