গত বছর ২৮ জুলাই প্ল্যাটফর্মের পিলারে দেখা গিয়েছিল বেশ বড়সড় ফাটল। তাই বন্ধ হয়ে যায় কবি সুভাষ। তারপর থেকে এখনও চলছে সংস্কারের কাজ। গত এক বছর ধরে শহিদ ক্ষুদিরাম থেকে মেট্রো ধরতে হচ্ছে নিত্যযাত্রীদের। কবে খুলতে পারে কবি সুভাষ মেট্রো স্টেশন এই নিয়ে প্রশ্ন সকলেরই। মেট্রো কর্তৃপক্ষের তরফে যদিও আগে জানানো হয়েছিল, ৮-৯ মাস লাগবে কবি সুভাষ মেট্রো স্টেশনের সংস্কারের কাজ শেষ করতে কিন্তু সেই ডেডলাইন পার হয়ে গিয়েছে কিন্তু কাজ শেষ হয়নি। স্টেশনের নকশা তৈরির কাজ চলতি বছরের শুরুতে শেষ হয়েছে। আপাতত দক্ষিণেশ্বরমুখী প্ল্যাটফর্ম নির্মাণের কাজ চলছে।
এখনও চলছে সংস্কার, কবে চালু হবে কবি সুভাষ মেট্রো স্টেশন
Sponsored

মেট্রো সূত্রে খবর, আরও ৯ থেকে ১০ মাস সময় লাগবে কবি সুভাষ থেকে আবার ট্রেন পরিষেবা শুরু করতে। ২০২৭ সালের এপ্রিল বা মে মাসের আগে ব্লু লাইনের এই মেট্রো স্টেশন চালু হওয়ার কোন সম্ভাবনা নেই। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত দক্ষিণেশ্বরমুখী নতুন প্ল্য়াটফর্মটি নির্মাণের জন্য ৮০টি গভীর পাইলের মধ্যে মাত্র ৩টির কাজ শেষ হয়েছে। বর্ষার ফলে কাজের গতি অনেকটাই কমে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হওয়া প্ল্যাটফর্মটির কাজ চলছে। সেই সঙ্গে ছাউনি ও রেললাইন খুলে ফেলার কাজও চলছে।
ফলে নিত্যযাত্রীদের এখনও সামনের বছরের এপ্রিল-মে মাস পর্যন্ত ভোগান্তি থাকবে সেই নিয়ে সন্দেহের অবকাশ নেই। কবি সুভাষ স্টেশন বন্ধ থাকার জন্য শহিদ ক্ষুদিরাম স্টেশনের পাশে নতুন অটোস্ট্যান্ডও তৈরি হয়েছে। তবে অসুবিধা একটাই, মেট্রোর যাত্রীদের অটো বদলে নিউ গড়িয়া যেতে হয়।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored













