দমদম (Dumdum) এলাকায় নিজের বাড়িতে কম্বল জড়ানো অবস্থায় উদ্ধার ৩২ বছর বয়সী এক মহিলার রক্তাক্ত দেহ। মৃতার নাম জয়া দত্ত (Jaya Dutta) ।তাঁর দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ইতিমধ্যেই সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। বুধবারের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতার গলার পাশাপাশি শরীরের একাধিক জায়গায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে। তাকে যে অত্যন্ত নৃশংসভাবে মারা হয়েছে তা সহজেই বোঝা যাচ্ছে। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ খতিয়ে দেখে এই ঘটনার সঙ্গে আর কারা কারা যুক্ত বা কী কারণে এই ঘটনা তা জানার চেষ্টা করছে পুলিশ।