স্বাধীনতা দিবসের প্রাক্কালে শহরের রাজপথে মহিলাদের মিছিল। 'দ্য ওয়াল'-এর উদ্যোগে বালিগঞ্জে শিক্ষা সদন থেকে গোলপার্ক পর্যন্ত মহিলাদের একটি বিশাল মিছিলে পা মেলালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। পাশাপাশি এই মিছিলে ছিলেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। তবে সবথেকে উল্লেখযোগ্য ঋতব্রতপন্থী তৃণমূলের বিধায়ক শিউলি সাহা ছিলেন অগ্নিমিত্রা-শর্বরীদের  সঙ্গে। মিছিলে হাঁটলেন কলকাতার পুর কমিশনার স্মিতা পাণ্ডে।  শুধু রাজনৈতিক বা প্রশাসনিক জগতের স্বনামধন্য মহিলারাই নয় একইসঙ্গে সমাজের বিশিষ্ট জনরাও এই মিছিলে অংশ নিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে জয়া এহসান ছিলেন। পাশাপাশি সংগীত শিল্পী ইমন চক্রবর্তীও পা মেলেন এই মিছিলে।

রাত ১০.৩০ মিনিটে শুরু হয় এই মিছিল।  বালিগঞ্জ শিক্ষা সদন থেকে গোল পার্ক পর্যন্ত দীর্ঘ ২ কিলোমিটারের  মিছিলে জাতীয় পতাকার পাশাপাশি নেতাজির ছবিও দেখা গেল।  মিছিলের স্লোগান ছিল ফ্রিডম বিয়ন্ড মিডনাইট। মিছিলে মূলত নারী স্বাধীনতা, , নারী ক্ষমতায়নের বার্তায় তুলে ধরা হলো কবিতা গানের মধ্যে দিয়ে।