কলকাতা ৩০°সে
ব্রেকিং
প্রশ্নফাঁস রোধে বিল পেশ লোকসভায়, বিরোধীদের হট্টগোলে উত্তপ্ত সংসদআমরা করে দেখিয়েছি: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রথম জয় CJP-এর! কী জানালেন অভিজিৎদেশজুড়ে প্রবল আন্দোলনের চাপে অবশেষে ইস্তফা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানেরমোদির এক রিল পোস্টেই  বিশ্ব রেকর্ড! ২৪ ঘন্টায় অবাক করা ভিউNEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজুপ্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলেরশিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদেরককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনাCJP-র অভিযান ঘিরে ধুন্ধুমার সংসদ থেকে যন্তরমন্তর, অভিজিৎ-কে তুলে নিয়ে গেল দিল্লি পুলিশবাড়ল রক্ষাকবচের মেয়াদ, অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে কী জানাল আদালতপ্রশ্নফাঁস রোধে বিল পেশ লোকসভায়, বিরোধীদের হট্টগোলে উত্তপ্ত সংসদআমরা করে দেখিয়েছি: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রথম জয় CJP-এর! কী জানালেন অভিজিৎদেশজুড়ে প্রবল আন্দোলনের চাপে অবশেষে ইস্তফা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানেরমোদির এক রিল পোস্টেই  বিশ্ব রেকর্ড! ২৪ ঘন্টায় অবাক করা ভিউNEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজুপ্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলেরশিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদেরককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনাCJP-র অভিযান ঘিরে ধুন্ধুমার সংসদ থেকে যন্তরমন্তর, অভিজিৎ-কে তুলে নিয়ে গেল দিল্লি পুলিশবাড়ল রক্ষাকবচের মেয়াদ, অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে কী জানাল আদালত
বিনোদন

শুরুতেই দর্শকের মন কাড়ল 'কর্পূর', জমজমাট স্পেশাল স্ক্রিনিং

শুরুতেই দর্শকের মন কাড়ল 'কর্পূর', জমজমাট স্পেশাল স্ক্রিনিং

একঝাঁক তারকার উপস্থিততে শহরে হয়ে গেল "কর্পূর"-এর স্পেশাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু, কুণাল ঘোষ, সাহেব চট্টোপাধ্যায়, অর্পণ ঘোষাল, লহমা ভট্টাচার্য প্রমুখ। শুরু থেকেই জমিয়ে অনুষ্ঠান উপভোগ করলেন কলাকুশলীরা। এমনকী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং সাহেব চট্টোপাধ্যায়ের মজার কিছু মুহূর্তও ক্যামেরাবন্দি হয়েছে। ১৯ মার্চ মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত 'কর্পূর'। তৎকালীন বাম সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ও অন্তর্ধান রহস্যের আবহে এই ছবি বর্তমান প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

Sponsored

Sranchi In Article

'কর্পূর' সিনেমার স্পেশাল স্ক্রিনিং-এ উপস্থিত ছিলেন এই ছবির অন্যতম প্রধান চরিত্রের অভিনেতা কুণাল ঘোষ। বেলেঘাটা থেকে এবার প্রার্থী তিনিই, অন্যদিকে রয়েছে একের পর এক সিনেমার কাজ। ভোট নিয়ে তিনি যে বেশ আশাবাদী সেই কথাও এদিন তিনি উল্লেখ করলেন। তবে কর্পূর সিনেমাতে কুণাল ঘোষের চরিত্র কিন্তু ইতিমধ্যেই দর্শককুলের মন জয় করে নিয়েছে। অরিন্দম শীলের ছবি মানেই 'টুইস্ট অ্যান্ড টার্ন' আর এই ছবিও ব্যতিক্রম নয় তবে ঘটনার মোড় যে এভাবে ঘুরে যাবে সেই কথা বোধহয় অনেকেরই কল্পনার অতীত ছিল।

ঋতুপর্ণা সেনগুপ্ত 'ধুরন্ধর ২' দেখবেন বলে জানিয়েও বাংলা ছবি যে এখন অন্য মাত্রায় চলে গিয়েছে সেই কথা স্পষ্ট করে দিলেন। ''কর্পূর অন্য ধরণের ছবি। আমি সব সময় চেষ্টা করি একটু অন্য ধরণের ছবি করতে তাই কর্পূর আমাকে প্রথম থেকেই বেশ আকর্ষণ করেছিল। তবে এরকম একটা পলিটিকাল থ্রিলার করতে পেরে আমার বেশ ভালো লাগছে। এখানেও আজ সকলেরই ভালো লেগেছে শুনে আমার ভালো লাগছে'', জানিয়ে দিলেন মৌসুমী সেনের চরিত্রের মূল আকর্ষণ ঋতুপর্ণা সেনগুপ্ত। অরিন্দম শীলের ‘কর্পূর’ ছবিতে ‘মৌসুমী সেন’ চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্তের অভিনয় মূল আকর্ষণ। ঋতুপর্ণা বেশ রহস্যময় ও প্রভাবশালী চরিত্রে অভিনয় করেছেন যা নিঃসন্দেহে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছে।

অন্যদিকে অর্পণ আর লহমাও ভাগ করে নিয়েছে ছবির শ্যুটিংয়ের সময়ের বিশেষ কিছু মুহূর্ত। নিজেদের মধ্যে জমজমাট কেমিস্ট্রি ছবিতে ফুটে উঠেছে সেই বিষয়ে সন্দেহ নেই। আর সেই রসায়ন তৈরী করতেই একবার শ্যুটিং চলাকালীন ফ্লাইটও মিস হয়ে যাচ্ছিল তাদের, এমনটাই জানালেন অর্পণ। সবমিলিয়ে যে আভাস পাওয়া গিয়েছিল প্রথম ঝলকেই এবার সেটা আরও গাঢ় হল। রহস্য রোমাঞ্চে ঠাসা এই রাজনৈতিক থ্রিলার এখন শুধুমাত্র মুক্তির অপেক্ষা।

আরও পড়ুন- ভোটের আগে অপসারিত ১৯ আইপিএস-কে নতুন দায়িত্ব, নির্দেশিকা জারি নবান্নর 

_

 

_

 

_

 

_

 

_

Sponsored

Merlin In Article

 

_

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

বিনোদন

‘বারণ করা হয়নি, মা নিজেই যাননি’! উত্তমের শেষযাত্রা নিয়ে নবমিতার দাবি ওড়ালেন সুপ্রিয়া-কন্যা সোমা

২৬/৭/২০২৬1 মিনিট পড়া
বিনোদন

শ্রাবণের সন্ধ্যায় গুরু দত্ত স্মরণে সংগীত সন্ধ্যা, সুরের ছন্দে মাতালেন জয়তী-শোভন

২৬/৭/২০২৬1 মিনিট পড়া
বিনোদন

তিন থেকে চার মল্লিক পরিবার! পুত্রসন্তানের মা-বাবা হলেন শ্রীময়ী-কাঞ্চন

২৫/৭/২০২৬1 মিনিট পড়া
বিনোদন

ছাত্র বিক্ষোভ নিয়ে রাজনীতি নয়, সমাজমাধ্যমে পোস্ট জিতের; গানের সুরেই আন্দোলনকারীদের পাশে রূপম!

২৪/৭/২০২৬1 মিনিট পড়া
বিনোদন

টলিউডে 'ডিউটি আওয়ার্স' নিয়ে নন্দনে মিটিং রূপা -রুদ্রনীলদের, যোগ দিলেন না পাপিয়া

২৩/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

ক্যাম্পাসে 'নিখোঁজ' পোস্টার! NEET-এর প্রশ্নফাঁসে অবশেষে মুখ খুললেন এক 'ইডিয়েট ফারহান'

২৩/৭/২০২৬1 মিনিট পড়া

More from বিনোদন

View All →