হিন্দি বিগ বসের পাশাপাশি জমে উঠেছে বাংলা বিগ বসের আসর (Bigg Boss Bangla)। যত দিন যাচ্ছে উত্তেজনার পারদ তত চড়ছে। আর সেই পারদের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে রাজবীরের (Rajveer) ওয়াইল্ড কার্ড এন্ট্রি। তাঁর বিগ বসের ঘরে প্রবেশের পর থেকেই ঘটছে নানারকম চমকপ্রদ ঘটনা। তারই ফলস্বরূপ একই কম্বলের তলায় সায়ক-রাজবীর!
আরও পড়ুন: বিশ্বমঞ্চে বাংলার দুর্গাপুজো, ১০ হাজার প্রবীণদের নিয়ে বিশেষ ‘প্রিভিউ ট্যুর’ আদানির
গত সপ্তাহে ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে (Wild Card Entry) রাজবীর পা রাখতেই ‘বিগ বস’-এর অন্দরের পুরো সমীকরণ মুহূর্তে বদলে গিয়েছে। হ্যান্ডসাম রাজবীরের একের পর এক বুদ্ধিদীপ্ত খেলার ট্রিকসে জমে উঠেছে রিয়্যালিটি শোর প্রতিটি পর্ব। বিশেষ করে ঘরের দুই প্রতিযোগী জয়িতা ও সৃজলার সঙ্গে তাঁর মিষ্টি খুনসুটি আর প্রেম-প্রেম খেলা এখন দর্শকদের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু।
তবে নেটিজেনদের চোখ কপালে উঠেছে সায়ক এবং রাজবীরের একটি ভাইরাল হওয়া মুহূর্ত দেখে। যেখানে দেখা যাচ্ছে, সমস্ত তিক্ততা ভুলে একই কম্বলের তলায় ধরা দিয়েছেন সায়ক এবং রাজবীর! উল্লেখ্য কিছুদিন আগেই সায়কের দলকে ‘চাঙ্গি মুঙ্গি’ বলে কটাক্ষ করেছিলেন রাজবীর। আর সেই কটাক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন সায়ক। কিন্তু সেই তিক্ততা ভুলে তাদের এমন নৈকট্যে বেশ অবাক শো-এর বাকি প্রতিযোগীরা।
আরও পড়ুন: যাঁরা ছবি পুড়িয়েছে গ্রেফতার করুন: বাগেশ্বর বাবার সমর্থনে বিধানসভায় থেকে CP-কে নির্দেশ মুখ্যমন্ত্রীর
তবে এই মিষ্টি ছবিটি সামনে আসতেই তাঁদের অনুরাগীদের মনে আনন্দের হাওয়া। অনেকেই একে ‘মধুর মিলন’ বলে আখ্যা দিচ্ছেন। কম্বল ভাগ করে নেওয়ার এই উষ্ণ মুহূর্তটি কি শুধুই ক্যামেরার সামনে চিত্রনাট্যের খাতিরে, নাকি সত্যিই ক্যামেরার পিছনে বরফ গলেছে? এই প্রশ্ন এখন সবার মুখে মুখে।
তবে নেটপাড়ায় ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। কেউ কেউ মনে করছেন বিগ বস-এর ঘরে টিকে থাকার জন্য এটা হয়তো সায়কের নতুন স্ট্র্যাটেজি (Strategy)। তবে এটি ঝগড়ার পর সত্যি কোনও মধুর মিলন নাকি নেহাতই গেমের নতুন চাল, তা আগামী পর্বগুলোর দিকে চোখ রাখলেই পরিষ্কার বুঝতে পারা যাবে।
















