নেটপাড়ায় এই মুহূর্তে ঝড়ের গতিতে ভাইরাল রাণু মণ্ডলের (Ranu Mondal) নতুন একটি ভিডিও। একসময় রানাঘাট স্টেশনে গান গেয়ে রাতারাতি তারকা বনে যাওয়া রাণু মণ্ডল আবারও আলোচনায় ফিরে এসেছেন তাঁর নতুন ঘর এবং চেনা কণ্ঠের জাদুতে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে রাণু মণ্ডলের নতুন ঠিকানার ভিডিও। সুন্দর রং করা ঘর, টিভি, দেওয়াল জুড়ে রাণুর নানা মুহূর্তের ছবি। আর তাই নিয়েই তোলপাড় নেটপাড়া। 

আরও পড়ুন: এক কম্বলের তলায় সায়ক-রাজবীর! তুমুল ঝগড়ার পরে টুইস্ট

সম্প্রতি ভাইরাল (Viral) হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বরাবরের মতো নাইটি পরে রাণু। সেই পরিচিত এলোমেলো চুল। কিন্তু নেট নাগরিকের নজর কেড়েছে রাণুর ঝাঁ চকচকে ঘরটি। ভিডিওটিতে দেখা যাচ্ছে, রাণু মণ্ডল একটি সম্পূর্ণ নতুন এবং গোছানো ঘরে বসে আছেন। ঘরের চারপাশ ও বিছানা একদম পরিপাটি। সেখানে বসেই তিনি বলিউড সুপারহিট ছবি 'হাম আপকে হ্যায় কৌন'-এর জনপ্রিয় গান ‘দিদি তেরা দেবর দিওয়ানা’ (‘Didi Tera Devar Deewana’) গাইছেন। তাঁর চেনা সুর এবং নতুন এই পরিবেশ দেখে নেটিজেনরা রীতিমতো চমকে গেছেন।

ভিডিওতেই স্পষ্ট রাণু ভীষণ খুশি। ভিডিওতে বলা তথ্য অনুযায়ী, ওই ঘরটি নাকি রাণু মণ্ডলের নতুন ঠিকানা। যা সকলের টাকায় করা হয়েছে। অর্থাৎ সকলের সাহায্যের টাকায় সম্ভবত বাড়িটি করা। আর সেখানে সেই চেনা মেজাজে ধরা দিলেন রাণু মণ্ডল। যা রীতিমত ভাইরাল। 

আরও পড়ুন: সিকিমে ফের ধস, তিস্তার আশেপাশে হড়পা বানের আশঙ্কা!

বাড়িটি নতুন, নাকি রাণু মণ্ডলের পুরনো বাড়িটিকেই নতুন করে সাজিয়ে তোলা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে এলেও রাণু মণ্ডলের গায়কী যে এখনও সাধারণ মানুষকে টানে, এই ভিডিওটি আরও একবার তা প্রমাণ করল। রানাঘাট স্টেশন (Ranaghat Station) থেকে বলিউডের রেকর্ডিং স্টুডিও (Recording Studio), তারপর আবার লাইমলাইট থেকে দূরে চলে যাওয়া—রাণু মণ্ডলের জীবন যেন কোনও সিনেমার চেয়ে কম নয়। তবে চরম অভাবের পরে রাণু যে এখন একটু হলেও সুখের মুখ দেখেছেন তা এই ভিডিওতেই স্পষ্ট।