রাজনীতির যোগ নেই! ‘পদ্মশ্রী’ প্রসেনজিতের বাড়িতে ফুল-মিষ্টি-উপহার নিয়ে সুকান্তরা

সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন। টলিউডে সংগঠন শূন্য। তার আগে বিশিষ্টজনেদের মন পেতে দোরে দোরে ঘুরছে বিজেপি। সেই কারণেই ‘পদ্মশ্রী’ সম্মান প্রাপ্তিতে শুভেচ্ছা জানাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) বাড়িতে ছুটলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সঙ্গে রাজ্য বিজেপির (BJP) সাংস্কৃতিক সেলে প্রধান অভিনেতা রুদ্রনীল ঘোষ।
Sponsored

চলচ্চিত্র জগতে অসামান্য অবদানের জন্য এবছর ‘পদ্মশ্রী’ সম্মান পাচ্ছেন টলিউডের ‘জেষ্ঠ্যপুত্র‘। সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে কেন্দ্রীয় সরকারের তরফে সেই ঘোষণা করা হয়েছে। শনিবার তাঁর বালিগঞ্জের বাড়ি ‘উৎসব’-এ ফুলের তোড়া, মিষ্টি, উপহার-সহ হাজির হন সুকান্ত। প্রসেনজিৎকে উত্তরীয় পরিয়ে দেন। অভিনেতার হাতে তুলে দেন অযোধ্যার রামলালার প্রতিকৃতিও। বেশি কিছুক্ষণ তাঁদের মধ্যে আলোচনা হয়।
তারকার বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত জানান, “প্রসেনজিৎদার বাড়িতে আসার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পদ্মসম্মান পেয়েছেন, আজ সেই জন্যেই তাঁকে শুভেচ্ছা এবং সংবর্ধনা জানাতে আমরা এখানে এসেছি।” তাঁর কথায়, “প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) বাংলা সিনেমার শ্রীবৃদ্ধি ঘটিয়েছেন। আর সেই অবদানের জন্যেই কেন্দ্রীয় সরকারের তরফে পদ্ম সম্মানে ভূষিত করা হয়েছে তাঁকে।”
আরও খবর: ‘বে-আইনি’ভাবে কলেজে ঢুকে হাঙ্গামা! আমির-অরিজিতের ভিডিও ডিলিট অধ্যক্ষের
তবে, রাজনৈতিক মহলের মতে, টলিউডে (Tollywood) বিজেপির সংগঠন তলানিতে ঠেকেছে। যেসব কুশীলবরা একসময় গেরুয়া শিবিরে ঘেঁষেছিলেন, তাঁদের অনেকেই এখন শাসকদলের মিছিল-মিটিং-এ প্রথমসারিতে। এই পরিস্থিতিতে বিনোদুনিয়ার আলো নিজেদের দিকে টানতে মরিয়ে বিজেপি শিবির। সেই কারণ টলিউডে ‘জেষ্ঠ্যপুত্র‘, ‘ইন্ডাস্ট্রি‘ বলে খ্যাত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মন গলাতে হাজির সুকান্তরা।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

“গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারেন, কিন্তু মত বদলাব না!” অনুরাগীর পোস্টের মোক্ষম জবাব অরিজিতের
4h ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
1d ago

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
3d ago

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
4d ago

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
4d ago

ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রের উদাসীনতায় ঝাঁঝালো আক্রমণ কিরণের, আমিরের প্রাক্তনকে কুর্নিশ নেটপাড়ার
4d ago





