বলিউড আর গুঞ্জন— এই দুইয়ের সম্পর্ক যেন চোলি-দামনের। বিশেষ করে বচ্চন পরিবারকে নিয়ে চর্চার শেষ নেই অনুরাগী মহলে। বেশ কিছুদিন ধরে জুনিয়র বচ্চন ও ঐশ্বর্যর বিচ্ছেদের খবরের মাঝেই এবার বোমা ফাটাল এক নতুন জল্পনা। বলিপাড়ার অলিতে-গলিতে ফিসফাস, শ্বেতা বচ্চন নন্দ নাকি নতুন করে মন দিয়েছেন তাঁর বাল্যবন্ধু তথা বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশনকে! আর এই রসায়নের জেরেই কি দীর্ঘদিনের স্বামী নিখিল নন্দের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে তাঁর?

আরও পড়ুন: হিটম্যান “Not good in Bed”! বিতর্কিত মন্তব্যে জড়ালেন ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ সোফিয়া

সম্পর্কের সমীকরণটা বুঝতে একটু পেছনে ফিরে তাকাতে হয়। হৃতিক এবং শ্বেতা একে অপরকে চেনেন ছোটবেলা থেকে। শ্বেতার ভাই অভিষেকের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হলেন হৃতিক। তবে তাঁদের এই বন্ধুত্ব অন্য মোড় নেয় অভিনেতা কুণাল কাপুরের বিয়ের অনুষ্ঠানে। শোনা যায়, হৃতিকের বিবাহবিচ্ছেদের পর সেই বিয়েবাড়িতেই শ্বেতা ও হৃতিক নতুন করে কাছাকাছি আসেন। এরপর ক্যামেরার নজর এড়িয়ে বিভিন্ন পার্টি ও রিসেপশনে তাঁদের একসঙ্গে যাতায়াত শুরু হয়, যা উস্কে দেয় প্রেমের গুঞ্জন। এমনকি একসময় গুঞ্জন উঠেছিল, কঙ্গনা রানাওয়াতের সঙ্গে হৃতিকের দূরত্বের পেছনেও নাকি অন্যতম কারণ ছিলেন এই বচ্চন-কন্যা!

আরও পড়ুন: পাখির পালক থেকে মরা আরশোলা: খাদ্য সুরক্ষা দফতরের হানায় খাবারে মিলছে ‘অখাদ্য’

১৯৯৭ সালে শিল্পপতি নিখিল নন্দের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন শ্বেতা। রাজ কাপুরের নাতি নিখিল এবং শ্বেতার দীর্ঘ বিবাহিত জীবনে রয়েছে দুই সন্তান— নব্যা নভেলি ও অগস্ত্য। কিন্তু গত কয়েক বছর ধরে নিখিলকে ছেড়ে দিল্লির শ্বশুরবাড়ি থেকে মুম্বইয়ে বাবা-মায়ের বাড়ি ‘জলসা’তেই পাকাপাকিভাবে থাকছেন শ্বেতা। বলিউডের গ্ল্যামারাস পার্টি থেকে শুরু করে ফ্যামিলি গেট-টুগেদার— সব জায়গাতেই শ্বেতা একা, নিখিলের দেখা মেলে ভারি কম। আর এই দীর্ঘ দূরত্বই নেটিজেনদের মনে প্রশ্ন তুলেছে, তবে কি তাঁরা অলিখিতভাবে সেপারেশনেই রয়েছেন?

আরও পড়ুন: সেমিকন্ডাক্টর শিল্পে বড় চ্যালেঞ্জ! ১ লক্ষ পুড়ুয়াকে প্রশিক্ষণ দেবে সরকার, ঘোষণা মোদির

যদিও এই বিষয়ে বচ্চন বা রোশন পরিবারের তরফ থেকে কোনও আনুষ্ঠানিক সিলমোহর দেওয়া হয়নি। অনেকেই মনে করেন, হৃতিক ও শ্বেতা শুধুই ভালো বন্ধু, এর বেশি কিছু নয়। তাছাড়া হৃতিক বর্তমানে সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন। তবে বলিউডে কখন যে কী ঘটে, তা আগে থেকে বলা মুশকিল! আপাতত শ্বেতা ও নিখিলের সম্পর্কের টানাপোড়েন এবং হৃতিকের সঙ্গে তাঁর এই পুরনো রসায়নের খবর নতুন করে সামনে আসতেই বিনোদন জগতে ফের জোর বচ্চন পরিবার। জল কতদূর গড়ায়, এখন সেটাই দেখার।