বিভিন্ন ধরনের টক শো-এ বিতর্ক নতুন কিছু নয়। তেমনই এক বিতর্কে জড়ালেন ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ সোফিয়া হায়াত। ভারতীয় ক্রিকেট দলের মহাতারকা রোহিত শর্মাকে নিয়ে ব্রিটিশ মডেল তথা মিডিয়া ব্যক্তিত্ব সোফিয়া হায়াতের অত্যন্ত ব্যক্তিগত মন্তব্য ঘিরে ফের নতুন করে শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। সম্প্রতি ওই টক শো-এ তিনি বলেছেন রোহিত “Not good in Bed.” সোফিয়ার এই মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল।   

আরও পড়ুন: নবান্নকে বিদায়, মাতৃপক্ষেই মহাকরণে মুখ্যমন্ত্রী!

ডিজিটাল টক শো ‘Straight Talk Queer Wisdom’-এ অতিথি হিসেবে উপস্থিত হয়ে সোফিয়া হায়াত ভারতীয় ক্রিকেটের ‘হিটম্যান’ রোহিত শর্মার ভূয়সী প্রশংসা করেন। তিনি রোহিতকে বর্তমান যুগের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে আখ্যাও দেন। তবে, গল্পে আসল টুইস্ট আসে এর ঠিক পরপরই। প্রশংসা করতে করতেই সোফিয়া দাবি করে বসেন যে, ২০১২ সাল নাগাদ তাঁরা একে অপরকে ডেট করতেন!

আরও পড়ুন: কত দাম আজ সোনা রুপোর দেখে নিন এক নজরে

শুধু ডেটিংয়ের দাবি করেই দমে যাননি এই ব্রিটিশ মডেল। সাক্ষাৎকারটি আরও জমে ওঠে যখন সোফিয়া তাঁদের অতীত সম্পর্কের অত্যন্ত অন্তরঙ্গ এবং ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া শুরু করেন। কোনরকম রাখঢাক না রেখেই তিনি রোহিতের পারফরম্যান্স নিয়ে এক অদ্ভুত ও যাচাইহীন মন্তব্য করে বসেন। সরাসরি খোঁচা দিয়ে তিনি বলেন, রোহিত নাকি “শয্যাসঙ্গী হিসেবে মোটেও ভালো ছিলেন না (not good in bed).” তাঁর এই একটি লাইনের বিস্ফোরক মন্তব্য মুহূর্তের মধ্যে টক শো-এর পারদ তুঙ্গে নিয়ে যায়। 

যদিও ওয়াকিবহাল মহলের মতে, সোফিয়া হায়াতের জন্য বিতর্ক নতুন কিছু নয়। বরং তিনি নিজেই যেন ‘কনট্রোভার্সি কুইন।’ রিয়েলিটি শো ‘Bigg Boss 7’-এ অংশ নিয়ে সহ-প্রতিযোগী আরমান কোহলির সাথে তাঁর তুমুল ঝগড়া আদালত পর্যন্ত গড়ায়, যার জেরে আরমানকে হাজতবাসও করতে হয়েছিল। ফলে রোহিতকে নিয়ে তাঁর এই মন্তব্যকে অনেকেই সোফিয়ার সেই পুরনো ‘লাইমলাইটে থাকার চেনা কৌশল’ হিসেবেই দেখছেন।

আরও পড়ুন: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধোঁয়া! যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক

সোফিয়া হায়াতের এই বিস্ফোরক দাবির পর চুপ করে বসে থাকেননি রোহিত শর্মার কোটি কোটি ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সোফিয়ার প্রোফাইলে ও কমেন্ট বক্সে পালটা বাউন্সার ছুঁড়তে শুরু করেছেন তাঁরা। ভক্তদের প্রতিক্রিয়ায় একদিকে যেমন রয়েছে ক্ষোভ, অন্যদিকে তেমনই রয়েছে চড়া রসিকতা আর মিমের বন্যা। একজন ভক্ত এক্স হ্যান্ডেল-এ লিখেছেন, “মাঠে যখন হিটম্যান নামেন, তখন বোলারদের ঘুম উড়ে যায়। তিন-তিনটে ডবল সেঞ্চুরি করা ব্যাটারকে নিয়ে কে কী সার্টিফিকেট দিল, তাতে রোহিত ভক্তদের কিচ্ছু যায় আসে না!” অন্য এক নেটিজেনের কথায়, “এত বছর আগের কথা হঠাৎ এখন মনে পড়ল? আসলে সস্তায় লাইমলাইটে আসার এর চেয়ে ভালো উপায় আর কী হতে পারে! রোহিত শর্মা এখন বিশ্ব ক্রিকেটের ব্র্যান্ড, ওঁর নাম ভাঙিয়ে একটু ফুটেজ খাওয়ার চেষ্টা আর কী!” 

আরও পড়ুন: ভুল চিকিৎসায় বাদ পড়েছিল অ্যাপেনডিক্স, কুণালের উদ্যোগে আজই মুখ্যমন্ত্রীর থেকে সাহায্য পাবেন গোপাল

রোহিত শর্মা বা তাঁর টিমের পক্ষ থেকে অবশ্য এই ভিত্তিহীন ও বিতর্কিত মন্তব্য নিয়ে অফিশিয়ালি কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে সোফিয়া হায়াত বিতর্ক উস্কে দিলেও, ভক্তদের ভালবাসার ডিফেন্সে সেই মন্তব্য মাঠের বাইরে ছিটকে গেছে বলেই মনে করছে ক্রিকেট মহল।