পশ্চিমবঙ্গে নিষিদ্ধ সিরাপের ব্যবসা চলবে না, নেশা মুক্ত  গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপের ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। মাদক কারবারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বেআইনি নেশার জিনিস বিক্রি বন্ধের কড়া বার্তা দিতে বুধবার ইকোপার্কে প্রায় তিন লক্ষ দশ হাজার ফেনসিডল বোতল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। জানা গিয়েছে রাজ্যে বিভিন্ন সময়ে যে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হয়েছিল এদিন সেগুলোই ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী। বোতল গুলির উপর পে লোডার চালিয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন রাজ্য সরকার নেশা মুক্ত ভারত গড়ার লক্ষ্যে বাংলাকে সম্পূর্ণভাবে মাদক মুক্ত করতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ করবে। 

এদিন সকালে নিউটাউনে আরএসএসের নতুন ভবনের ভুমিপূজা অনুষ্ঠানে যান শুভেন্দু। সেখান থেকেই বলেন সকলের মধ্যে দেশপ্রেমের ভাবনা জাগ্রত করতে হবে। দুপুরে ইকো পার্কে পৌঁছে সাধারণ মানুষ এবং সংবাদমাধ্যমের উপস্থিতিতে নিষিদ্ধ মাদকের বোতল গুঁড়িয়ে দেন বুলডোজার দিয়ে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন বিএসএফ রাজ্য পুলিশ কলকাতা পুলিশ এবং এসটিএফ নিয়মিত অভিযান চালাচ্ছে। পশ্চিমবঙ্গে বেশিরভাগ নারী নির্যাতনের ঘটনার সঙ্গে নেশাগ্রস্ত ব্যক্তিরা জড়িত। এটা কোনমতেই বরদাস্ত করা হবে না। 

আরও পড়ুন: ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ফাঁদে কোটি টাকা, CBI-কে তদন্তভার দিল হাইকোর্ট

বালুরঘাটের পর বুধবার দ্বিতীয় দফায় বেআইনি কফ সিরাপের উপর চলল বুলডোজার। শুভেন্দু স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই ব্যবসার সঙ্গে যুক্ত কাউকে ছাড়া হবে না। তিনি বলেন, সরকার গড়ার প্রথম ৫ পাশে আমাদের লক্ষ্য ছিল নেশা মুক্ত পশ্চিমবঙ্গ এ রাজ্যে নিষিদ্ধ কফ সিরাপ কোম্পানিগুলো আর চলবে না। পাশাপাশি এসব আমদানির রাস্তা বন্ধ করার বার্তাও পুলিশকে দেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ ও কলকাতা তে মাদকবিরাদি অভিযানে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন। শুভেন্দু বলেন মাদক মামলার তদন্ত থেকে শুরু করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত চার্জশিট পেশ এবং শাস্তি নিশ্চিত করার প্রক্রিয়ায় তদন্তকারী আধিকারিকদের আইনি ভূমিকায় সুপ্রিম কোর্ট পূর্ণ অনুমোদন দিয়েছে, ফলে এবার থেকে স্পেশাল টাস্ক ফোর্স স্বাধীনভাবে পদক্ষেপ করতে পারবে। কোথাও কোনও বাধা থাকবে না।

বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অবৈধ মাদক আমদানি ও।পাচারের বিরুদ্ধে অপসিন জিরো টলারেন্স নীতির বার্তাও দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। লেখেন, 'দক্ষিণ দিনাজপুর পুলিশ প্রশাসনের তৎপরতায় সম্প্রতি প্রায় ২ বোতল কঠিন যুক্ত অবৈধ কাশির সিরাপ বাজেয়াপ্ত করে ধ্বংস করা হয়েছে। প্রস্তুতকারক সংস্থা রাজ্য সরকারের কাছে অঙ্গীকার করেছে তারা এই সিরাপ বিক্রি বন্ধ করে দেবে।' 

শুধু এই রাজ্য নয় প্রতিবেশী রাজ্য বা আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে যাতে অবৈধ কফ সিরাপ পশ্চিমবঙ্গে চালান না হয় তার জন্য বিএসএফের সঙ্গে সমন্বয়ে জোরদার করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।