লাফিয়ে বাড়ছে ডেঙ্গি, আক্রান্তের সংখ্যা ছড়ালো পাঁচ হাজার! রাজ্যের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে একাধিক পদক্ষেপের ভাবনা স্বাস্থ্য দফতরের। ১০ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গি বুলেটিন প্রকাশ করেছে স্বাস্থ্য ভবন যেখানে দেখা গিয়েছে চলতি বছর এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আপনাদের সংখ্যা ৫,০০২জন। গত অগাস্ট মাস পর্যন্ত এই সংখ্যাটা ছিল ২৪১০, অর্থাৎ মাস ঘুরতে না ঘুরতেই সংক্রমিতের সংখ্যা দ্বিগুণ হয়ে যাওয়ায় বিজেপি সরকারের দিকে আঙুল তুলেছে তৃণমূল। বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ (TMC MLA Kunal Ghosh) রবিবার সাংবাদিকদের মুখোমুখি বলেন, বিজেপি সরকার আসার পর রাজ্যে মশা উৎপাদন বাড়িয়েছে। তৃণমূল জমানায় যেভাবে পুরসভাগুলো নিয়মিত ক্যাম্পেইন করত বা ব্লিচিং ছড়াতে দেখা যেত রাস্তায়, এখন সেই ছবি প্রায় দেখাই যায় না।
আরও পড়ুন: রাজ্যে ২৫২ মাদ্রাসা বন্ধের নোটিশ সরকারের, শোকজ ১০০টি প্রতিষ্ঠানকে
জেলায় জেলায় দাপট দেখাচ্ছে ডেঙ্গি। শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ, সেখানে সংক্রমিত ১০৭২ জন। কলকাতায় আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। তৃতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা (৪৫০)। ১০ সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্তের সংখ্যা নিরিখে মালদহ ও নদিয়াতে সংক্রমিত ৪০০ জন, দক্ষিণ চব্বিশ পরগনায় ৩৬৬, হাওড়া-হুগলিতে ৩২৫, পূর্ব বর্তমানে ২৫৬ জন আক্রান্ত। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন প্রিভেনশন ছাড়া এই রোগ থেকে বাঁচার অন্য কোনও উপায় আপাতত নেই। এরপরই প্রশাসন ও পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুন: সিকিমে ফের ধস, বিচ্ছিন্ন যোগাযোগ
এদিন তৃণমূল বিধায়ক কুণাল বলেন, বাম জমানা থেকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কমিয়ে এনেছিলেন বিজেপি সরকার আসার পর তা দ্রুত বাড়ছে। এই সময় কলকাতা পুরসভাকে দেখা যেত নিয়মিত ব্লিচিং ছড়াতে। ছাদ বাবা বারান্দায় যাতে জল না জমে এই বিষয়ে সচেতন কোথা থেকে শুরু করেই মশা মারার বিয়ে করার মতো ধারাবাহিক বিজ্ঞান ভিত্তিক প্রসেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের তৃণমূল কংগ্রেস করেছে। কিন্তু এখন সেইসব উঠে গেছে। কাউন্সিলরদের ইস্তফা দিতে বাধ্য করা এবং তারপর পুরসভা দখল করার কাজে ব্যস্ত বিজেপি। যার ফলে ডেঙ্গি বা মশাবাহিত রোগ গুলো মাথা ছাড়া দিলেও আসল সমস্যার দিকে বিজেপির নজর নেই। আসলে পরিষেবাগুলোর বারোটা বাজবে পুলিশকে ব্যবহার করে কী করে তৃণমূলকে দখল করা যায়, সেইসব করতে গিয়ে মশা উৎপাদন বাড়িয়ে দিয়েছে বিজেপি সরকার, বলেও কটাক্ষ করেন কুণাল।
















