কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘স্টুডেন্টস কি গুঞ্জ’ অনুষ্ঠানে যুবসমাজের নানা সমস্যার কথা শোনার প্রস্তুতি চলছিল ঠিকই, কিন্তু সেখানে আচমকাই হাজির এক অন্যরকম ‘গুঞ্জন’! দিল্লির এক তরুণী সুদূর দিল্লি থেকে ইন্দোরে ছুটে এসেছেন এক অদ্ভুত এবং মিষ্টি দাবি নিয়ে। তাঁর একমাত্র ইচ্ছা— তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বিয়ে করতে চান!

আরও পড়ুন: ‘‘আলবিদা ক্যানিং’’! CID দফতরে হাজিরার দিন পরেশ রামের পোস্ট ঘিরে তুমুল চর্চা

দেবশ্রী মুখোপাধ্যায় নামের ওই তরুণী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ গুছিয়েই তাঁর মনের কথা জানিয়েছেন। তিনি জানান, রাহুল গান্ধী তরুণ প্রজন্মের জন্য যেসব বিষয় বা ইস্যু নিয়ে কথা বলেন, তা তাঁর দারুণ পছন্দ। শুধু তাই নয়, দেবশ্রীর দাবি— দেশের বহু তরুণীই রাহুলের প্রতি বিশেষভাবে আগ্রহী।

আরও পড়ুন: আই লাভ ইউ, মাই ডিয়ার: নির্বাচনী প্রচারের মঞ্চে প্রেমের পাঠ ওয়েইসির!

এখানেই শেষ নয়, নিজের এই ইচ্ছার স্বপক্ষে বলিউডের রেফারেন্স টানতেও ভোলেননি দেবশ্রী! তিনি অভিনেত্রী কারিনা কাপুরের বহু পুরনো একটি মন্তব্যের কথা মনে করিয়ে দিয়ে বলেন, যদি একজন নামী বলিউড অভিনেত্রী রাহুল গান্ধীর সঙ্গে ডেট করার ইচ্ছা প্রকাশ করতে পারেন, তবে একজন সাধারণ নারী হিসেবে তিনি কেন রাহুলকে বিয়ের প্রস্তাব দিতে পারবেন না?

অনুষ্ঠান শুরু হওয়ার একদিন আগেই ইন্দোরে এসে হাজির হন দেবশ্রী। যুবসমাজের কর্মসংস্থান বা শিক্ষা নিয়ে আলোচনার মাঝে এই ‘লাভ অ্যাঙ্গেল’ বা বিয়ের প্রস্তাবের খবরটি সোশ্যাল মিডিয়ায় আসতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের একাংশ একে বেশ রসালো ও মজার ছলে দেখছেন।

আরও পড়ুন: প্রতীক আপাতত ফ্রিজ হলেও অ্যাকাউন্ট ব্যবহারে কোনও বাধা নেই; নির্দেশ হাইকোর্টের

রাজনীতির মঞ্চে ভোট বা ইস্যুর লড়াই তো চলতেই থাকে, তবে রাহুলের ইন্দোর সফরে দেবশ্রীর এই মিষ্টি ও চনমনে বিয়ের প্রস্তাব যেন এক পশলা হালকা আনন্দের হাওয়া বইয়ে দিল। যদিও রাহুলের কাছ থেকে এখনও পর্যন্ত কোনও উত্তর পাওয়া যায়নি। তবে দেবশ্রীর এই মিষ্টি প্রস্তাবে রাহুল সাড়া দেন কিনা নেটনাগরিকের নজর এখন সেদিকেই।