পাকিস্থানের সরকারি হাসপাতালে আগুনে ঝলসে মৃত্যু ১৫  সদ্যোজাতর! ঘটনাটি ঘটেছে ইসলামাবাদের অন্যতম হাসপাতাল ‘পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস’ (PIMS)-এর মা ও শিশু স্বাস্থ্য (MCH) বিভাগে। বুধবার সকালে হাসপাতালের স্ত্রীরোগ (গাইনিকোলজি) ওয়ার্ডে হঠাৎ AC কম্প্রেসারে বিস্ফোরণের জেরে ভয়াবহ আগুন লাগে। দ্রুত সেই আগুন লাগোয়া নার্সারি ওয়ার্ডে ছড়িয়ে পড়ে। সেখানেই মৃত্যু হয় ১৫ জন সদ্যোজাতর।

আরও পড়ুন: সংস্কৃতি পোশাকে থাকে না! কৃতি-বিতর্কের মাঝেই বিজ্ঞাপন সরাল GIVA

বুধবার সকাল স্থানীয় সময় ৭টা নাগাদ (ভারতীয় সময় সাড়ে ৭টা) হাসপাতালের শিশুবিভাগের ওই ওয়ার্ডে দুর্ঘটনা ঘটে। যখন আগুন লাগে তখন নার্সারিতে মোট ১৬টি সদ্যোজাত শিশু ভর্তি ছিল। আচমকা বিস্ফোরণে ঘটনাস্থলেই ১৫টি শিশুর মৃত্যু হয়। এর মধ্যে ১৪টি শিশুর দেহ সম্পূর্ণ পুড়ে গিয়েছে বলে খবর। চিকিৎসক সাহসিকতায় মাত্র একটি শিশুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় দমকল বাহিনী ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দমকলের ৬টি ইঞ্জিন বহু কষ্টে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর উদ্ধারকারীরা ঘটনাস্থলে কুলিং অপারেশন শুরু করেন।

আরও পড়ুন: কর্নাটকের জলাশয়ে ভাসছে মা-সহ ৫ সন্তানের মৃতদেহ! ঘনাচ্ছে রহস্য

প্রাথমিকভাবে এসি-র কম্প্রেসার ফেটেই আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালের মুখপাত্র চিকিৎসক আনিজা জলিল ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে ওয়ার্ডে ঠিক কতজন শিশু চিকিৎসাধীন ছিল, সে বিষয়ে সঠিক জানা যায়নি। এই ভয়াবহ দুর্ঘটনায় হাসপাতালের কোনও গাফিলতি ছিল কি না এবং ঠিক কী কারণে AC-তে বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর কর্তৃপক্ষের তরফে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে।

আরও পড়ুন: "স্ত্রীর কামড় থেকে বাঁচতে" চিকিৎসকের আজব প্রেসক্রিপশন! থানায় SSKM কর্তৃপক্ষ