বাংলাদেশে ২৩তম নির্বাচিত রাষ্ট্রপতি হলেন বিএনপি (BNP) মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় সংসদের ভোটে ২৫৫ ভোট পান তিনি। প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী ওলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। হারের ব্যবধান ছিল ১৬৭ ভোট।
আরও পড়ুন: ফের নাম পরিবর্তনের রাজনীতি! বারাসতে জেলা পরিষদের সভাকক্ষে তিতুমীরের নাম মুছে শ্যামাপ্রসাদ ভবন
বৃহস্পতিবার দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ হয়। ভোট দেন ৩৪৯ জন সাংসদ। শুক্রবার বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন ফখরুল। জাতীয় সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের নির্বাচিত হবেন তা আগে থেকেই ধারণা ছিল।
আরও পড়ুন: ডিজিটাল লেনদেনেও কাটবে টাকা! SBI-এর নিয়মে বড় বদল
আগে বাংলাদেশে রাষ্ট্রপতি সরাসরি নাগরিকদের ভোটে নির্বাচিত হতেন। কিন্তু ১৯৯১ সালে দেশে সংসদীয় ব্যবস্থা ফেরার পর শেষ বার রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল। তবে ৩৫ বছর ধরে রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ২২তম রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন গত মাসে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তিনি আওয়ামি লীগের মনোনীত প্রার্থী হিসেবে ২০২৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। তাঁর পদত্যাগের পরই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।
আরও পড়ুন: ৩৫ বছর পর বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন! মুখোমুখি মির্জা ফখরুল ও ওলি আহমেদ
















