সুর, ছন্দ আর অক্ষরের মেলবন্ধনে সাফল্যের একটি দশক পার করল ঐতিহ্যবাহী সংস্কৃতির ভালোবাসার প্রতিষ্ঠান ‘সারঙ্গী কলাকেন্দ্র’। এই গৌরবময় পথচলাকে স্মরণীয় করে রাখতে এবং প্রতিষ্ঠানের ১০ম বর্ষপূর্তি উপলক্ষে শনিবার ধনিয়াখালীতে অত্যন্ত মর্যাদার সঙ্গে উদযাপিত হয়ে গেল একটি বিশেষ সাংস্কৃতিক উৎসব। যার নাম ‘সারঙ্গীর দশ গাঁথা’।

আরও পড়ুন: সবুজের ছোঁয়ায় দুর্গাপুজো, অভিনব সাজে সেজেছে অ্যাক্রোপলিস মল

ধনিয়াখালীর অন্যতম প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান ধনিয়াখালী মহামায়া বিদ্যামন্দির প্রাঙ্গণে গতকাল ঠিক সন্ধ্যা ৬টায় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সূচনা ঘটে। উৎসবের মূল আকর্ষণ ছিল এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চমৎকার পরিবেশনায় ১০টি নিজস্ব বিশেষ প্রযোজনা, যা উপস্থিত দর্শকদের মোহিত করে। তাঁদের ১০টি নিবেদনের মধ্যে “সাধারণী নমস্তুতে,” “আর বিলম্ব নয়,” “অনুরণন,” “মানুষের ভিতর মানুষ”-এর নিবেদন সত্যিই মন ছুঁয়ে যায়। 

আরও পড়ুন: ভূস্বর্গে উদ্ধার বিপুল পরিমাণে বিস্ফোরক! বড় হামলার ছক ঘিরে আশঙ্কা

দশম বর্ষপূর্তির এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে আলোকিত করেছিলেন সংস্কৃতির আঙিনার বেশ কিছু বিশিষ্ট গুণীজন। আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন হুগলী মিউজিক অ্যাকাডেমির কর্ণধার রমেশ সিংহ রায় ও দীপ্তি সিংহ রায়, আকাশবাণী কলকাতার সহকারী নির্দেশক অনন্যা মজুমদার, রূপরথ-এর কর্ণধার চৈতালী মল্লিক। 

আরও পড়ুন: এশিয়াডে পদকজয়ীদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী

এই বিশেষ উৎসবের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন অঙ্গিরা ভট্টাচার্য ও অভীপ্সা ভট্টাচার্য। সামগ্রিক অনুষ্ঠানটি সফল করে তুলতে নিরলস পরিশ্রম করেছেন সারঙ্গী কলাকেন্দ্রের সভাপতি এলিত্রা রুদ্র, সম্পাদক সুলতা ভট্টাচার্য সহ সমস্ত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

আরও পড়ুন: ১৫ বছর পর ‘বাদশা’র পাশে ‘বেবো’! দক্ষিণ আফ্রিকার ভাইরাল ছবি ঘিরে তোলপাড়

গতকালকের উৎসবের রাতটিকে সুর ও ছন্দে ভরিয়ে তুলতে নিখুঁত সঞ্চালনার দায়িত্বে ছিলেন অনির্বাণ মুখোটি। আবহ সঙ্গীতে দর্শকদের মুগ্ধ করেছেন প্রসাদ গাঙ্গুলী এবং অরবিন্দ চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠানটির সুন্দর পরিকল্পনা ও সফল পরিচালনার দায়িত্বে ছিলেন অভীপ্সা ভট্টাচার্য।

একটি দশক পেরিয়ে আগামী দিনের সুন্দর স্বপ্ন দেখার এই মেলবন্ধনে ধনিয়াখালী ও সংলগ্ন অঞ্চলের প্রচুর সংস্কৃতিপ্রেমী মানুষ সপরিবারে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত ও সমৃদ্ধ করেছেন।