Site Logo

রাত পোহালেই বার কাউন্সিলের নির্বাচন! উত্তেজনার পারদ আইনজীবী মহলে

EBBS Desk·
রাত পোহালেই বার কাউন্সিলের নির্বাচন! উত্তেজনার পারদ আইনজীবী মহলে

রাজ্য বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই আইনজীবীদের মহলে চড়ছে উত্তেজনার পারদ। রাত পোহালেই শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের ১২ তম নির্বাচন। সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত হাই পাওয়ার্ড মনিটরিং কমিটির তত্ত্বাবধানে আগামী ৯ এবং ১০ মার্চ এই ভোট গ্রহণ করা হবে। তবে এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংশোধিত নয়া বিধি এবং অল ইন্ডিয়া বার কাউন্সিলের ‘নমিনি’ প্রথা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তর্জা।

Sponsored

Sranchi In Article

এবারের নির্বাচনে ২৫ জন সদস্যের মধ্যে ২ টি আসন অল ইন্ডিয়া বার কাউন্সিল মনোনীত মহিলা প্রতিনিধিদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। বাকি ২৩ টি আসনের মধ্যে ৫ টি মহিলাদের জন্য এবং ১৮ টি পুরুষদের জন্য বরাদ্দ। তৃণমূল কংগ্রেস সবকটি আসনেই প্রার্থী দিয়েছে। অন্যদিকে বিজেপি ২২ জন এবং বাম-কংগ্রেস জোটও তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সব মিলিয়ে ৭৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন রাজ্যের প্রায় ৭৪ হাজার আইনজীবী। মোট ৮৭ টি কেন্দ্রে চলবে ভোট গ্রহণ।

বার কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান তথা প্রবীণ তৃণমূল নেতা অশোক দেব এবারও জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী। ১৯৮৮ সাল থেকে কাউন্সিলের প্রতিনিধি এবং ১৯৯৪ থেকে সর্বভারতীয় বার কাউন্সিলের সদস্য অশোকবাবু এবারও ‘বুড়ো হাড়ে ভেলকি’ দেখাবেন বলে মনে করছে ঘাসফুল শিবির। তবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হলেও কেন্দ্রীয় সরকারের নয়া নিয়ম নিয়ে সরব হয়েছেন তিনি। তাঁর অভিযোগ, অল ইন্ডিয়া বার কাউন্সিলে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় নমিনি প্রথার মাধ্যমে রাজ্য বার কাউন্সিলে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে গেরুয়া শিবির। এতে বার কাউন্সিলের মতো অরাজনৈতিক সংস্থার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

এবারের ভোটে অভিজ্ঞদের পাশাপাশি প্রায় ১০ জন নবীন মুখকেও জায়গা করে দিয়েছে তৃণমূল। অশোক দেবের দাবি, “গতবার ১৫ টি আসনে জয় এসেছিল, এবার সংখ্যাটা ২০ ছাড়িয়ে যাবে। ব্যালট বক্স খুললেই চমক দেখা যাবে।” অন্যদিকে, বিজেপি ও বামপন্থী আইনজীবীরাও কোমর বেঁধে নেমেছেন বার কাউন্সিলের দখল নিতে।

আইনজীবীদের তালিকাভুক্তি থেকে শুরু করে তাঁদের অধিকার রক্ষা, কল্যাণমূলক তহবিল পরিচালনা এবং পেশাগত অসদাচরণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে এই কাউন্সিলের হাতে। ফলে এই নির্বাচনকে ঘিরে আইনি মহলে সাজ সাজ রব। হাই কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডি কুমার ও অসীম কুমার রায়ের নেতৃত্বাধীন কমিটি পুরো প্রক্রিয়ার ওপর কড়া নজর রাখছে। রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন বর্ষীয়ান আইনজীবী সাগর বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- টস, পিচ নিয়ে ভাবছেন না সূর্য, মেগা ফাইনালে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
রাজ্য

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা

1h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
রাজ্য

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

2h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
রাজ্য

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী

3h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
রাজ্য

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা

4h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
রাজ্য

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী

5h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
রাজ্য

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

6h ago

More from রাজ্য

View All →