হালিসহরে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণের পিছনে কারা ছিল, তা খুঁজে বের করেছে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্যসভার সাংসদ দোলা সেন সোমবার জানান, দলের তরফে ২০ জন বিজেপি কর্মীকে চিহ্নিত করে প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু পুলিশ এতটুকু কোনও কাজ করেনি। অগত্যা আমাদের আদালতেই যেতে হবে। আদালতের উপর আমাদের ভরসা আছে।
বাঁকুড়ার ইন্দাসের ঘটনা প্রসঙ্গে দোলা বলেন, স্কুলের একটা কর্মসূচির ভিডিও করছিল শেখ রিফু। বিজেপির লোকেদের মনে হয়, এই ছেলেটি দিল্লির যন্তর মন্তরে ছিল। এই অপরাধে বাবা-ছেলেকে ব্যাপক মারধর করে। বাবা বর্ধমান হাসপাতালে তিনদিন পর মারা যান। ছেলে বেঁচে যায়। দিদির নির্দেশে পরিবারের পাশে রয়েছে দল এবং সব ধরনের আইনি সাহায্য দেবে। দোলার বক্তব্য, এ কোন জঙ্গলের রাজত্ব চলছে? পোস্ট পোল ভায়োলেন্স কাকে বলে মানুষ দেখছেন। ইতিমধ্যে পুলিশ লক-আপে ২ জনের মৃত্যু হয়েছে। বিজেপির আর কিছু বলার আছে কী?
















