"আসুন মোকাবিলা করি!" মোদির পোস্টের পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর অনুযোগ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আক্রমণের পাল্টা তোপ দাগলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মোদির পোস্ট (Post) নিজের এক্স হ্যান্ডেলে রি-পোস্ট করে তৃণমূলের সেনাপতি লেখেন, "যখন পুরো সরকার বাংলার বিরুদ্ধে দাঁড়ায়, তখন বাংলা আরও শক্তিশালী হয়ে ওঠে"। চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক লেখেন, "আসুন মোকাবিলা করি!"
Sponsored

শনিবার শিলিগুড়িতে অনুষ্ঠানে যোগ দিতে আসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। সেখানে তিনি অসন্তোষ প্রকাশ করেন, যে তাঁকে স্বাগত জানাতে মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার কোনও সদস্য বা কোনও প্রশাসনিক উচ্চ পদস্থ কর্তা উপস্থিত ছিলেন না। এর মোক্ষম জবাব ধর্মতলার ধর্না মঞ্চ থেকে দেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারপরেও আবার এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হন নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি লেখেন, "পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সমস্ত সীমা লঙ্ঘন করেছে।"
আর এই পোস্টের পাল্টা তীব্র আক্রমণ করেন অভিষেক। মোদির পোস্ট রিটুইট করে তিনি লেখেন,
"পশ্চিমবঙ্গের মানুষ বনাম বিজেপি + ইসিআই + ইডি + আইটি + সিবিআই + এনআইএ + সিএপিএফ + রাজ্যপাল + ২০ জন কেন্দ্রীয় মন্ত্রী + ১০ জন মুখ্যমন্ত্রী + প্রধানমন্ত্রী + শ্রদ্ধেয় রাষ্ট্রপতি জি + গোদি মিডিয়া।
যখন পুরো সরকার বাংলার বিরুদ্ধে দাঁড়ায়, তখন বাংলা আরও শক্তিশালী হয়ে ওঠে।" পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক লেখেন, "আসুন মোকাবিলা করি!"
বাংলায় রাজনৈতিকভাবে জমি দখল করতে না পেরে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে রাজ্য সরকার তথা শাসকদলকে চাপে ফেলতে চাইছে কেন্দ্রের মোদি সরকার- এই অভিযোগ দীর্ঘদিন ধরে করছে তৃণমূল। এদিনের পোস্টে তার সঙ্গে রাজ্যপাল, বিজেপিশাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী ও শ্রদ্ধেয় রাষ্ট্রপতিকেও এক বন্ধনীতে নিয়ে এসেছেন অভিষেক। এদের সঙ্গে যোগ করেছেন গদি মিডিয়াকেও। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিযোগ, বাংলাকে এইসব শক্তি দিয়ে আক্রমণ করতে চাইছে বিজেপি। তবে অভিষেকের বিশ্বাস, এই আক্রমণের সামনে আরও শক্তিশালী হয়ে দাঁড়াবে বাংলার মানুষ।
আরও পড়ুন- ”মানুষের চোখে আতঙ্ক’’, অবশেষে দুবাই ফিরলেন বিবেক ওবেরয়
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
1h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
2h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
3h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
4h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
5h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
6h ago
More from রাজ্য
View All →
গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
7h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
8h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
8h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
9h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
12h ago
