Site Logo

লাভপুরে সভা সেরে সতীপীঠে অভিষেক, ফুল্লরা মন্দিরে পুজোতে ভক্তদের ঢল

EBBS Desk·
লাভপুরে সভা সেরে সতীপীঠে অভিষেক, ফুল্লরা মন্দিরে পুজোতে ভক্তদের ঢল
বীরভূমের লাভপুরে নির্বাচনী জনসভা শেষ করেই সরাসরি সতীপীঠে পৌঁছালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার ফুল্লরা মন্দির সংলগ্ন এলাকায় তাঁর আগমন ঘিরে তৈরি হয় জনপ্লাবন। হাজার হাজার মানুষের উপস্থিতিতে কার্যত উৎসবের আবহ তৈরি হয় গোটা চত্বর জুড়ে।

লাভপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহের সমর্থনে জনসভা করার পরই মন্দিরে যান অভিষেক। সেখানে প্রায় ২০ মিনিট ধরে নিয়ম মেনে পুজো দেন তিনি। পুজোর জন্য আগে থেকেই সমস্ত আয়োজন করা ছিল। পুজো শেষে প্রসাদ গ্রহণ করেন এবং মন্দির প্রাঙ্গণে উপস্থিত ভক্ত ও সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান।

উল্লেখযোগ্যভাবে, এর আগেও লাভপুরে সভা করতে এসে ফুল্লরা মন্দিরে পুজো দিয়েছিলেন অভিষেক। এদিনও সেই ধারাই বজায় রাখলেন তিনি। মন্দির সংলগ্ন মাঠে কিছুক্ষণ জনসংযোগও করেন তিনি। অভিষেক জানান, ফের তিনি এই সতীপীঠে আসবেন। পাশাপাশি আগামী ৪ এপ্রিল বীরভূমের হাসনে নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথাও জানান তিনি। ওইদিন তৃণমূল প্রার্থী ফাইজুল হকের সমর্থনে সভা করার পাশাপাশি বীরভূমের সিদ্ধপীঠ তারাপীঠেও পুজো দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

আরও পড়ুন- দ্বিতীয় শীতলকুচির ছক? আধাসেনার ক্ষমতা বৃদ্ধি ও SIR-এর প্রতিবাদে বিক্ষোভ বাংলা পক্ষের 

_

_

Sponsored

Sranchi In Article

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from রাজ্য

View All →
‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

14h ago