স্বাধীনতা দিবসের আগের রাতে বাংলার নির্বাচিত সাংসদকে সার্কিট হাউস থেকে বেরিয়ে যেতে বললেন অতিরিক্ত জেলা শাসক! যে ঘটনায় ফের একবার বাংলায় নারীদের সম্মান নিয়ে বড়সড়ো প্রশ্ন উঠলো। ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছ গোটা বিষয়টি জানিয়েছেন তিনি। গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 ভিডিও বার্তায় মহুয়া জানিয়েছেন, আমি আমার নিজের  সংসদীয় এলাকার সার্কিট হাউসে আছি। রাত্রি ৯:৪৭ মিনিটে অতিরিক্ত জেলা শাসক আমাকে ঘর খালি করে দেওয়ার নির্দেশ দেন। ভাবা যায় কতটা সাহস।

 মহুয়ার ভিডিও বার্তা পোস্ট করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কড়া আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী সরকারকে। অভিষেক লিখেছেন, একজন মহিলা সাংসদকে নির্দেশ দেওয়া হচ্ছে মধ্যরাতে সার্কিট হাউস থেকে বেরিয়ে যাওয়ার জন্য। আগামীকাল বিজেপি নেতারা নারী ক্ষমতায় নিয়ে ভাষণ দেবেন। এই ধরনের নির্দেশ দিবার কোন  অধিকার নেই শুভেন্দু অধিকারীর সরকারের।

অভিষেক  আরও লেখেন, মঞ্চে দাঁড়িয়ে ‘নারী শক্তি’র উদযাপন করবেন, অথচ আপনাকে চ্যালেঞ্জ জানানো কোনো নারীকে ভয় দেখাতে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করবেন—এটা হতে পারে না। আর কোনও সরকার যখন এতটাই নিরাপত্তাহীনতায় ভোগে যে মানুষের ন্যূনতম মর্যাদাও রাজনীতির বিষয় হয়ে যায়। সরকারই নিজের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। নারীকে অপমান করেন।