Site Logo

বেঙ্গালুরুতে রহস্যমৃত্যু পরিযায়ী শ্রমিকের, পরিবারের পাশে অভিষেক

EBBS Desk·
বেঙ্গালুরুতে রহস্যমৃত্যু পরিযায়ী শ্রমিকের, পরিবারের পাশে অভিষেক

বিভিন্ন রাজ্যে বাংলার শ্রমিকের মৃত্যু অব্যাহত। কিছুতেই এই মৃত্যু থামানো যাচ্ছে না। দুবেলা দুমুঠো অন্নের জন্যে, একটু বেশি রোজগারের আশায় বাংলা ছেড়ে অন্য রাজ্যে যেতেই মর্মান্তিক মৃত্যু হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। এবার মর্মান্তিক মৃত্যু হল পুরুলিয়ার চাকিয়া কোস্তশিলা গ্রামের বাসিন্দা প্রসন্ন কুমারের (৩৯)।

Sponsored

Sranchi In Article

দীর্ঘদিন ধরে বেঙ্গালুরুর সাম্পিগেহাল্লি থানা এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে ঠিকাদার সুশেন কুমার তিওয়ারির অধীনে ড্রাইভার হিসেবে কাজ করছিলেন তিনি। ১৯ ফেব্রুয়ারি রাতে শেষবার পরিবারের সঙ্গে ফোনে কথা হয় প্রসন্নর। ২০ ফেব্রুয়ারি সকাল থেকে তাঁর সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করা যায়নি। উদ্বিগ্ন পরিবার বারবার ফোন করেও কোনও সাড়া পাচ্ছিল না। অবশেষে বহুবার চেষ্টা করার পর অন্য এক ব্যক্তি ফোন রিসিভ করে জানান—প্রসন্ন কুমার মারা গিয়েছেন। এই খবরে কান্নার রোল ওঠে এলাকায়। মৃত্যুর প্রকৃত কারণ কিংবা ঘটনার সময় কী হয়েছিল—তা সম্পর্কে কোনও তথ্য না পাওয়ায় পরিবারের হতাশা আরও বাড়ছে। মৃত প্রসন্নর বাবার নাম শ্রীরাম কুমার।

এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং হস্তক্ষেপ করেছেন। তাঁর উদ্যোগে মৃতদেহ দ্রুত বাড়িতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি—আইনি সহায়তা থেকে শুরু করে প্রয়োজনীয় সব ধরনের সাহায্য দেওয়ার প্রতিশ্রুতিও জানিয়েছেন।

স্থানীয় নেতৃত্ব ইতিমধ্যেই পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন, শোকাহত পরিবারের বাড়িতে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার প্রস্তুতি নিচ্ছেন। চাকিয়া গ্রামের শান্ত পরিবেশে এখন একটাই প্রশ্ন—কীভাবে এমন মর্মান্তিক পরিণতির শিকার হলেন প্রসন্ন কুমার? পরিবারের কাছে সত্যি জানার অপেক্ষা আরও তীব্র হয়ে উঠছে।

আরও পড়ুন - বাংলার অস্মিতা রক্ষায় জোট বাঁধুন: ভাষা দিবসের মঞ্চ থেকে দুর্যোধন-দুঃশাসনকে বার্তা মুখ্যমন্ত্রীর

_

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
রাজ্য

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা

Just now

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
রাজ্য

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী

1h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
রাজ্য

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

2h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
রাজ্য

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের

3h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
শিরোনাম

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে

4h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
রাজ্য

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের

5h ago

More from রাজ্য

View All →