কলকাতা ২৮°সে
ব্রেকিং
সেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলাসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলা
রাজ্য

বাম ছাত্র সংগঠনের পাল্টা পথে প্রতিবাদ ABVP-র

বাম ছাত্র সংগঠনের পাল্টা পথে প্রতিবাদ ABVP-র

নিট (NEET) আন্দোলনকে হাতিয়ার করে রাস্তায় নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। দিল্লি ও কলকাতার অশান্তি, হিংসা এবং সাংবাদিকদের নিগ্রহের প্রতিবাদে এই মিছিলের ডাক দেয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) ছাত্র সংগঠন। মঙ্গলবার হাওড়া এবং শিয়ালদহ স্টেশন চত্বর থেকে মিছিল করে ধর্মতলায় জড়ো হন সংগঠনের সদস্য ও শিক্ষা ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা।

Sponsored

Sranchi In Article

আরও পড়ুন: লোকভবনে নক্ষত্র সমাবেশ! রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রসেনজিৎ-সৃজিত থেকে ডোনা-পাওলিদের

গত ২০ জুলাই দিল্লিতে 'সংসদ চলো' অভিযানের উত্তেজনার পর একই ছবি দেখা যায় কলকাতার মিছিলেও। বাম সংগঠনের ডাকা মিছিলে পুলিশের দিকে জুতো ও বোতল ছোঁড়ার পাশাপাশি সাংবাদিকদের ওপর নিগ্রহের ঘটনা ঘটে। এবিভিপি ও 'শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ'-এর যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই মিছিল। মঙ্গলবার সকাল থেকেই হাওড়া ও শিয়ালদহ স্টেশনে জমায়েত শুরু করেন এবিভিপি ও সঙ্ঘ পরিবারের বিভিন্ন শিক্ষা সংগঠনের সদস্যেরা। দুপুরে শিয়ালদহ থেকে শুরু হওয়া মিছিলটি মৌলালি ও এসএন ব্যানার্জি রোড হয়ে ডোরিনা ক্রসিং-এর দিকে যায়। হাতে জাতীয় পতাকা নিয়ে এই মিছিলে শুধু ছাত্র-ছাত্রীরাই নন, পা মিলিয়েছেন শিক্ষক ও অশিক্ষক কর্মীরাও। অভিযোগ তোলা হয় যে, ছাত্র-ছাত্রীদের ন্যায্য আবেগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে এক শ্রেণির বামপন্থী সংগঠন সমাজে বিভাজন সৃষ্টি ও দেশবিরোধী মনোভাব উস্কে দেওয়ার চেষ্টা করছে। সংগঠনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ছাত্র সমাজের আন্দোলন গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ হওয়া উচিত। কিন্তু এর আড়ালে দেশকে অশান্ত করার 'টুকরে টুকরে গ্যাং'-এর কার্যকলাপ বরদাস্ত করা হবে না।

আরও পড়ুন: ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামির সতর্কতা

কলকাতার বিগত বিক্ষোভের ঘটনায় ইচ্ছাকৃত গণ্ডগোল পাকানো এবং সাংবাদিকদের মারধরের অভিযোগে ইতিমধ্যেই গুন্ডাদমন আইনে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মঙ্গলবার রাজপথে নামে গেরুয়া শিবির। এর আগে সোমবার উত্তর কলকাতা জেলা বিজেপির উদ্যোগে একই দাবিতে একটি 'তিরঙ্গা যাত্রা' হয়।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from রাজ্য

View All →