Site Logo

সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে জুনে বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী

EBBS Desk·
সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে জুনে বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সীমান্ত ঘিরে নিরাপত্তা এবং অনুপ্রবেশ রোধে কেন্দ্রের 'ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট' নীতির বাস্তবায়ন প্রক্রিয়ার মাঝেই আগামী জুন মাসে বঙ্গসফরে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সম্ভবত ১৫ জুন তিনি বাংলায় আসবেন। সীমান্ত পরিস্থিতি নিরাপত্তা নিশ্চিত করতে এবং অনুপ্রবেশ আটকাতে রাজ্যে উচ্চপর্যায়ের বৈঠকের পাশাপাশি তিনি বাংলাদেশ লাগোয়া একাধিক এলাকায় পরিদর্শনে যেতে পারেন বলে জানা গিয়েছে।

Sponsored

Sranchi In Article

দেশের সীমান্ত সুরক্ষিত করতে বর্ডার সংক্রান্ত বিভিন্ন রাজ্যে পরিদর্শনে যাওয়ার ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্ত এলাকা দুর্ভেদ্য করে তুলতে স্মার্ট বর্ডারের (Smart Border) কথাও শোনা গেছে তাঁর মুখে। এবার সেই প্রকল্পকে কার্যকরী করতে চার রাজ্যে সফর শুরু করতে চলেছেন অমিত শাহ। মঙ্গলবার রাজস্থানের (Rajasthan) বিকানের যাবেন তিনি। সীমান্ত এলাকাগুলি ঘুরে দেখার পাশাপাশি পাঁচ জেলার ডিএম, এসপি, পুলিশ আধিকারিক, রাজ্য সরকারের শীর্ষ আধিকারিক, বিএসএফ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন। শাহি সফরে আগামী ১৫ জুন রাজ্যে পা দেবেন তিনি। ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের কাজ সরেজমিনে খতিয়ে দেখবেন।

বাংলায় ক্ষমতায় আসার পর সংকল্প পত্রের প্রতিশ্রুতি মতো সীমান্ত সুরক্ষা জোরদার করতে বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নবান্নে প্রশাসনিক বৈঠকের পর তিনি জানান জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সীমান্তে কাঁটাতারের কাজ সম্পূর্ণ করার জন্য জমির দাবি জানিয়ে আসছিল বিএসএফ (BSF)। সেই দাবি মেনে ২৭ কিলোমিটার জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার (Govt of West Bengal)। মুখ্যমন্ত্রীর দাবি, পশ্চিমবঙ্গের ২২০০ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তের মধ্যে এখনও প্রায় ৬০০ কিলোমিটার এলাকায় কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি। তাঁর অভিযোগ পূর্ববর্তী সরকার রাজনৈতিক কারণে সীমান্ত নিরাপত্তার কাজে প্রয়োজনীয় জমি দেয়নি। একইসঙ্গে তিনি জানিয়েছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিএসএফের সঙ্গে নিয়মিত সমন্বয় বৈঠক শুরু হয়েছে এবং ভবিষ্যতেও তা চালু থাকবে।

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from রাজ্য

View All →