অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প পূর্ববর্তী সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের মতো সর্বজনীন নয়। বরং এটি হবে সম্পূর্ণ ‘নিড বেসড’ বা প্রয়োজনভিত্তিক এবং নির্দিষ্ট উপভোক্তাদের জন্যই এই প্রকল্প চালু করা হবে। বিধানসভায় বিরোধীদের বিভিন্ন প্রশ্নের ও সমালোচনার জবাব দিতে গিয়ে অর্থমন্ত্রী এই মন্তব্য করেন। তিনি বলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো প্রত্যেকের জন্য এই নতুন প্রকল্প নয়। প্রকৃত প্রাপকদের সঠিকভাবে চিহ্নিত করেই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা দেওয়া হবে। অর্থাৎ, ঢালাওভাবে সবাইকে না দিয়ে, যাচাই বাছাইয়ের পর নির্দিষ্ট নিয়ম মেনেই উপভোক্তারা এই প্রকল্পের আওতায় আসবেন বলে তিনি বিধানসভার কক্ষে পরিষ্কার করে দেন।
নির্বাচনের আগে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে যখন রাজনৈতিক মহলে ব্যাপক প্রচার ও চর্চা চলছে, ঠিক সেই আবহে অর্থমন্ত্রীর এই বক্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল। কারণ, এর মাধ্যমে সরকার প্রথমবার বিধানসভার নথিভুক্ত আলোচনায় স্পষ্ট করে দিল যে, পূর্বতন লক্ষ্মীর ভাণ্ডারের মতো সর্বজনীন কাঠামোয় নয়, বরং নির্দিষ্ট ও নির্বাচিত উপভোক্তাদের লক্ষ্য করেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প কার্যকর করতে চলেছে বর্তমান প্রশাসন। সরকারের এই সিদ্ধান্তের ফলে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন আর কারা বাদ পড়বেন, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুন- মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ
_
_
Sponsored

_
Sponsored

_
Sponsored

_
Sponsored

_
Sponsored

_
Sponsored

_
Related Articles

'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
1h ago

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
9h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
10h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
10h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
12h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
13h ago





