শনিবার জেলা সভাপতিদের তালিকা ঘোষণা করল ঋতব্রতপন্থী তৃণমূল। সেখানেই দেখা গেল বড় চমক। মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে বীরভূমের অনুব্রত মণ্ডল। তাঁকে বীরভূমের জেলা সভাপতির দায়িত্বে দেওয়া হলো। যখন এই দায়িত্ব দেওয়া হলো, তখন অনুব্রত মণ্ডল বীরভূমেই রয়েছে। ঋতব্রতপন্থী তৃণমূলের রাজ্য কমিটিতে এলেন শান্তনু সেন।

শনিবারের সাংগঠনিক বৈঠকে যোগ দেন পানিহাটির হেভিওয়েট নেতা নির্মল ঘোষ। এদিনের বৈঠকে হাজির থাকা একঝাঁক নতুন মুখের মধ্যে ছিলেন, রঞ্জন সরকার, নারায়ণ গোস্বামী, কোহিনুর মজুমদার, আব্দুল খালেক মোল্লা, জোৎস্না মান্ডি এবং শান্তনু সেন। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোলের প্রাক্তন মেয়র বিধান উপাধ্যায় ও ডেপুটি মেয়র ওয়াসিমুল হক।

সংগঠন মজবুত করতে কোন জেলায় কাদের কাঁধে দায়িত্ব দেওয়া হল, তার একটি দীর্ঘ তালিকা প্রকাশ করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। একনজরে দেখে নেওয়া যাক জেলা সভাপতিদের নাম:
উত্তর কলকাতা: সন্দীপন সাহা
দক্ষিণ কলকাতা: দেবাশিস কুমার
পূর্ব বর্ধমান: রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়
পশ্চিম বর্ধমান: নরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়
হাওড়া: অরুণাভ (রাজা) সেন 
হাওড়া সদর: সৃষ্টিধর ঘোষ
পশ্চিম মেদিনীপুর: প্রদীপ সরকার
ঘাটাল: সঞ্জয়
বাঁকুড়া: রথীন বন্দ্যোপাধ্যায়
পুরুলিয়া: উজ্জ্বল কুমার
বীরভূম: অনুব্রত মণ্ডল
ডায়মন্ড হারবার: শুভাশিস দাস
সুন্দরবন: গণেশ মণ্ডল
কোচবিহার: রবীন্দ্রনাথ ঘোষ

জানা গিয়েছে, কোচবিহারের একাংশ, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা সহ অন্যান্য জেলায় আপাতত কাউকে দায়িত্ব দেওয়া হচ্ছে না ঋতব্রত শিবিরের তরফে। সেই জায়গাগুলিতে পরবর্তীকালে নাম ভাবা হবে। জেলায় জেলায় রাশ টানার পাশাপাশি সংবাদমাধ্যম ও দলের রাজনৈতিক বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে শক্তিশালী মুখপাত্রের প্যানেল সাজিয়েছে ঋতব্রত শিবির। দলের চিফ মুখপাত্র বা প্রধান মুখপাত্র করা হয়েছে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি এই শিবিরের অন্য মুখপাত্ররা হলেন, সন্দীপন সাহা, আখরুজ্জামান, কোহিনুর মজুমদার ও সুদীপ সাহা।