‘৫০১’ লিখে সুখবর দিল আরাত্রিকা, শুভেচ্ছার বন্যা সমাজ মাধ্যমে

জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশের দিনটা প্রত্যেক পড়ুয়ার কাছেই গুরুত্বপূর্ণ। তেমনই আজকের দিনটা গুরুত্বপূর্ণ ছিল সারেগামাপা খ্যাত আরাত্রিকা সিনহার (Aratrika Sinha) কাছে। এই ছোট বয়সেই গানের জগতে নিজের গান দিয়ে সবার মন জয় করে নিয়েছিল আরাত্রিকা। এবার লেখাপড়াতেও ভালো ফল করে নজর কাড়ল সকলের। সামাজিক মাধ্যমে শুধু ‘৫০১’ লিখেই নিজের সাফল্যের খবর ভাগ করে নেয় আরাত্রিকা। আর তাতেই স্পষ্ট হয়, মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে সে।
Sponsored

গান এবং লেখাপড়া দুটি বিষয়কে একসঙ্গে সামলানো সহজ নয়। তবু সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছিল আরাত্রিকা (Aratrika Sinha)। ‘সারেগামাপা’-র মঞ্চে জায়গা করে নেওয়ার পর অনেকটা সময় পড়াশোনায় পুরোপুরি মন দিতে পারেনি সে। তবে পরিবারের তরফে কখনও চাপ নয়, বরং উৎসাহই পেয়েছে সবসময়। গানকে পাশে রেখেই ধীরে ধীরে আবার পড়ার রুটিনে ফিরেছিল সে। সেই পরিশ্রমের ফলই এবার মিলল মাধ্যমিকের মার্কশিটে (Marksheet)।
ফল প্রকাশের পর থেকেই শুভেচ্ছার বন্যা বইছে আরাত্রিকার সোশ্যাল মিডিয়া (Social Media) পোস্টে (Post)। অনুরাগীদের অনেকেই তার এই সাফল্যকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন। কেউ শুভেচ্ছা জানিয়েছেন ভবিষ্যতের জন্য, কেউ আবার গান ও পড়াশোনা দু’ক্ষেত্রেই আরও বড় সাফল্যের কামনা করেছেন। ছোট বয়সেই জনপ্রিয়তার আলোয় এলেও, নিজের লক্ষ্যে স্থির থেকে যে এগিয়ে চলা যায়, সেই বার্তাই যেন আবারও তুলে ধরল এই শিল্পী।
২০২৪ সালে সারেগামাপার মঞ্চে গণসঙ্গীত গেয়ে ফাইনাল পর্যন্ত পৌঁছে চতুর্থস্থান অর্জন করেছিল আরাত্রিকা সিনহা। ট্রফি (Trophy) না জিতলেও নিজের গান দিয়ে আলাদা পরিচিতি তৈরি করেছিল সে। ইতিমধ্যেই প্লেব্যাকের (Playback) জগতেও পা রেখেছে এই শিল্পী। আর এবার মাধ্যমিকের ফলেও সফল হয়ে প্রমাণ করল, স্বপ্ন আর দায়িত্ব দুটোকে একসঙ্গে সামলানো সম্ভব ইচ্ছাশক্তি আর পরিশ্রম দিয়ে।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
3h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
4h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
5h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
6h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
6h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
7h ago
More from রাজ্য
View All →
গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
8h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
10h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
10h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
11h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
14h ago
