নিষ্পত্তির হার মাত্র ০.২৬ শতাংশ! ট্রাইবুনালে ঝুলে ২৫ লক্ষ আবেদন

বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় এ রাজ্যে প্রায় ২৭ লক্ষ মানুষের নাম বাদ পড়েছিল। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সুবিচারের আশায় ট্রাইবুনালের দ্বারস্থ হয়েছেন বিপুল সংখ্যক নাগরিক। কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর সূত্রে যে পরিসংখ্যান সামনে এসেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এখনও পর্যন্ত জমা পড়া প্রায় ২৫ লক্ষ আপিলের মধ্যে নিষ্পত্তি হয়েছে সাড়ে ছ’হাজারের কিছু বেশি মামলা। শতাংশের হিসেবে নিষ্পত্তির এই হার মাত্র ০.২৬। অর্থাৎ, বিপুল পরিমাণ আবেদন এখনও বিশ বাঁও জলে।
Sponsored

তবে স্বস্তির খবর এটুকুই যে, নিষ্পত্তি হওয়া মামলার একটি বড় অংশে জয় হয়েছে সাধারণ মানুষেরই। সিইও দফতর সূত্রের খবর, নিষ্পত্তি হওয়া সাড়ে ছ’হাজারের বেশি মামলার মধ্যে প্রায় ৪ হাজার ২০০ জনের নাম ফের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। হিসেব কষলে দেখা যাচ্ছে, নিষ্পত্তি হওয়া মামলার ৬১ শতাংশেরও বেশি ক্ষেত্রে আবেদনকারীদের পক্ষেই রায় দিয়েছে ট্রাইবুনাল।
সুপ্রিম কোর্টের নির্দেশে গত ২০ মার্চ এই আপিল ট্রাইবুনালগুলি গঠন করা হয়েছিল। নিয়ম অনুযায়ী রাজ্যে ১৯টি ট্রাইবুনাল থাকার কথা থাকলেও, বর্তমানে মাত্র ১২টি ট্রাইবুনাল সক্রিয়ভাবে কাজ করছে। বাকি ৭টি নিষ্ক্রিয় থাকায় কাজের গতি থমকে রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
জেলাগুলির মধ্যে কলকাতা উত্তর ও দক্ষিণ জেলাতেই সবচেয়ে বেশি মামলার নিষ্পত্তি লক্ষ্য করা গিয়েছে। এই দুই এলাকা মিলিয়ে মোট ১,৭৭৭টি আপিলের শুনানি শেষ হয়েছে। যদিও সেখানেও এখনও ৫১ হাজারেরও বেশি আবেদন ঝুলে রয়েছে। উল্লেখ্য, কলকাতা উত্তর ও দক্ষিণের ট্রাইবুনালের প্রধান ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ৭ মে তিনি পদত্যাগ করায় এই দুই জেলার ভবিষ্যৎ প্রক্রিয়া নিয়েও সংশয় তৈরি হয়েছে।
কলকাতার তুলনায় মালদা বা মুর্শিদাবাদের মতো জেলাগুলির পরিস্থিতি আরও শোচনীয়। এই জেলাগুলিতে বিপুল সংখ্যক মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গেলেও মামলার নিষ্পত্তির হার অত্যন্ত কম। যেমন মুর্শিদাবাদে ৬ লক্ষ ২৯ হাজারের বেশি আপিল জমা পড়েছে, কিন্তু নিষ্পত্তি হয়েছে মাত্র ১১২টি। অন্যদিকে, মালদায় ৫ লক্ষ ২৬ হাজার আবেদনের মধ্যে নিষ্পত্তি করা সম্ভব হয়েছে মাত্র ১৮৫টি।
আরও পড়ুন- সিবিএসই-র খাতা পুনর্মূল্যায়নে বেনজির কেলেঙ্কারি! ফিজিক্সে আপলোড অন্য ছাত্রের উত্তরপত্র
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
Just now

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
1h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
2h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
3h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
4h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
4h ago





