Site Logo

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

EBBS Desk·
ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন কারণে খরচ হচ্ছে তা তাঁকেজানানো হয়নি। বিস্ফোরক অভিযোগ অরূপের। কয়েকদিন আগেই তৃণমূলের (TMC) ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) ফ্রিজ করার জন্য চিঠি দিয়েছিলেন অরূপ। সেই চিঠির প্রেক্ষিতে তৃণমূলের তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ব্যাঙ্ক। তার জেরে পদক্ষেপ করে জোড়াফুল শিবির। অরূপকে শোকজ করা হয়। তিনপাতার চিঠি দিয়ে সেই কাজের জবাব দেন তৃণমূল নেতা। আর তার প্রতি ছত্রে ছত্রে দলকেই দয়ী করেছেন তিনি।

Sponsored

Sranchi In Article

একদা মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘনিষ্ঠ অরূপ বিশ্বাস ছিলেন তৃণমূলের কোষাধ্যক্ষ। যদিও একটি সূত্র বলছে, পাঁচ জুনের মিটিংয়ে অরূপকে পদ থেকে সরিয়ে অন্য একজনকে সেই জায়গায় বসিয়েছিলেন মমতা। তবে কোষাধক্ষ্য হিসেবেই ব্যাঙ্কে চিঠি দিয়ে তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন করেন অরূপ বিশ্বাস। তারপরেই তাঁকে শোকজ করে দল। তিন পাতার চিঠিতে দলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন অরূপ। সূত্রের খবর, চিঠিতে অরূপ লিখেছেন, বিভিন্ন সময়ে কোনও তথ‍্য না জানিয়েই তাঁকে দিয়ে চেকে সই করিয়ে নেওয়া হয়েছে। কেন টাকা নেওয়া হচ্ছে, কোথায় টাকা খরছ হয়েছে- কিছুই জানানো হয়নি কোষাধ্যক্ষকে। চিঠিতে অরূপ উল্লেখ করেছেন, দলের তহবিলের টাকা কোন খাতে ব্যয় হয়েছে, তা তিনি জানেন না। সেই সব কারণেই তিনি দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করতে চিঠি দিয়েছিলেন বলে শোকজের জবাবে জানান টালিগঞ্জের প্রাক্তন বিধায়ক। তবে দলত্যাগ এবং দলবদলের আবহে তিনি এখনও তৃণমূলে আছেন বলেই শো কজের জবাবে লিখেছেন অরূপ।

Sponsored

Merlin In Article

অরূপকে শোকজ এবং তাঁর জবাব সম্পর্কে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ জানান, “আমি এটুকু বলতে পারি, অরূপ বিশ্বাসের সঙ্গে দলের কমিউনিকেশন হয়েছে। বাকিটা দলের ভিতরের ব্যাপার। অরূপ বিশ্বাস বলতে পারবেন। দল বলতে পারবে।”

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

_

Sponsored

Techno India In Article

 

Sponsored

Probe In Article

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related Articles

More from রাজ্য

View All →