শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নয়, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্রেডিট কার্ডও ফ্রিজ করা হল। ক্ষুব্ধ অভিষেক ব্যাঙ্ককে চিঠি লিখে কারণ জানতে চেয়েছেন। ক্রেডিট কার্ড (Credit card) অ্যাকাউন্ট বন্ধ করার কারণ না জানিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ (Bank Authorities) বলেছে, আগামী মাসের এক তারিখের মধ্যে সমস্যা মিটে যাবে। কিন্তু কী সেই সমস্যা তা জানায়নি ব্যাঙ্ক কর্তৃপক্ষ। যে কারণে রহস্য বাড়ছে।

অভিষেকের দুটি ক্রেডিট কার্ড বন্ধ করেছে নির্দিষ্ট ওই ব্যাঙ্ক। ব্যাঙ্কে এ বিষয়ে কোনও সদুত্তর না পেয়ে অভিষেক মামলা করেছেন হাই কোর্টে (High Court)। সাংসদের বক্তব্য, ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাঁর সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ করছে। সুপ্রিম কোর্ট যেখানে তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে, সেখানে ব্যাঙ্ক তার অ্যাকাউন্ট ব্লক করছে কেন? কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হচ্ছে আজ, বুধবার, ১৯ অগাস্ট। ব্যাঙ্কের বক্তব্য, তাদের একটা টিম অ্যাকাউন্ট খোলার চেষ্টা করছে। কিন্তু কেন ফ্রিজ হলো এবং কার নির্দেশে করা হল, তার সদুত্তর দিতে পারেনি ওই ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ফলে নাগরিকের গণতান্ত্রিক অধিকার নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য।