কলকাতা ২৮°সে
ব্রেকিং
সেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলাসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলা
রাজ্য

বিধায়িকার কটাক্ষের পরেই আশা কর্মীর মৃত্যু! 'অপমানে'র জবাবে জেলায় জেলায় তুমুল বিক্ষোভ

বিধায়িকার কটাক্ষের পরেই আশা কর্মীর মৃত্যু! 'অপমানে'র জবাবে জেলায় জেলায় তুমুল বিক্ষোভ

বাঁকুড়ার আশা কর্মী রুম্পা মণ্ডলের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার সরগরম হয়ে উঠল রাজ্যের একাধিক জেলা। উত্তর থেকে দক্ষিণ— সর্বত্রই আছড়ে পড়ল আন্দোলনের ঢেউ। কোচবিহারের সিএমওএইচ দফতর থেকে শুরু করে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং বাঁকুড়ার কোতুলপুর বিডিও দফতর— সর্বত্রই প্রতিবাদী আশা কর্মীদের ক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। মৃতের পরিবারের জন্য ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, নিরপেক্ষ তদন্ত এবং বিজেপি বিধায়িকা চন্দনা বাউরির মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে দিনভর চলল বিক্ষোভ, স্মারকলিপি প্রদান ও মৌন মিছিল। 

Sponsored

Sranchi In Article

প্রতিবাদের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিও, যেখানে শালতোড়ার বিজেপি বিধায়িকা চন্দনা বাউরীকে আশা কর্মীদের ‘চোর’ বলে কটাক্ষ করতে দেখা গিয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, গত ২ আগস্ট এই ঘটনার পর থেকেই মারাত্মক মানসিক চাপে ছিলেন গঙ্গাজলঘাটির আশা কর্মী রুম্পা মণ্ডল। গত ৩ আগস্ট আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। আন্দোলনের নেতৃত্ব দেওয়া পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের দাবি, কাজের অতিরিক্ত চাপ এবং বিধায়িকার এই অপমানের কারণেই মানসিকভাবে ভেঙে পড়ে মৃত্যু হয়েছে রুম্পার। 

মঙ্গলবার সকালে কোচবিহারে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের উদ্যোগে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের (সিএমওএইচ) দফতরের সামনে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন ব্লক থেকে আসা শয়ে শয়ে কর্মী প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার হাতে নিয়ে দফতর ঘেরাও করেন। পরে সিএমওএইচ-এর মাধ্যমে রাজ্য সরকারের উদ্দেশে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। একই ছবি ধরা পড়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও। সেখানে বিডিও দফতরের সামনে শোক দিবস পালনের পাশাপাশি নীরবতা পালন করেন আন্দোলনকারীরা। নেতৃত্বে ছিলেন জেলা সম্পাদিকা মিনতি সরকার। 

অন্যদিকে, ঘটনার কেন্দ্রস্থল বাঁকুড়ার কোতুলপুরে পরিস্থিতি ছিল আরও থমথমে। সেখানে আশা কর্মীরা মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিলে শামিল হন। মিছিল শেষে কোতুলপুর বিডিও দফতরের সামনে মৃত রুম্পা মণ্ডলের ছবিতে মাল্যদান করে মাটিতে বসেই চলে নিরব প্রতিবাদ। পরে বিডিও-র কাছে লিখিত দাবি পেশ করা হয়। আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য, শালতোড়ার বিধায়িকাকে প্রমাণ করতে হবে যে আশা কর্মীরা কোথায় চুরি করেছেন। প্রমাণ দিতে না পারলে তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং বক্তব্য প্রত্যাহার করতে হবে। 

আন্দোলনকারী নেত্রীদের কথায়, মাতৃসুরক্ষা, শিশু স্বাস্থ্য ও টিকাকরণের মতো একদম তৃণমূল স্তরের স্বাস্থ্য পরিষেবা সামলান আশা কর্মীরা। অথচ কোনও প্রশিক্ষণ ছাড়াই কাজের অতিরিক্ত চাপ চাপানো হচ্ছে। তার উপর জনপ্রতিনিধিদের অসম্মানজনক আচরণ সহ্য করা সম্ভব নয়। রুম্পা মণ্ডলের পরিবারের জন্য ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও একজনের সরকারি চাকরির পাশাপাশি কর্মক্ষেত্রে নিরাপত্তার সুনির্দিষ্ট নিশ্চয়তা না মিললে আগামিকাল থেকে রাজ্যজুড়ে আরও বৃহত্তর সংগ্রামের হুঁশিয়ারি দিয়েছেন ইউনিয়ন নেতৃত্ব।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from রাজ্য

View All →