আইএসএফ (ISF) ছাড়ার কথা ঘোষণা করার ২৪ ঘণ্টার মধ্যেই ভাঙড়ে আক্রান্ত আরাবুল ইসলাম (Arabul Islam)। শনিবার রাতে পোলেরহাট থানার অন্তর্গত উড়িয়াপাড়া এলাকায় তাঁর গাড়ি লক্ষ্য করে বোমা ও ইট ছোড়া হয় বলে অভিযোগ। চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অল্পের জন্য রক্ষা পান আরাবুল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কয়েকজন দুষ্কৃতী আরাবুলের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি ইট-পাথর বোমা ছুড়তে থাকে। কী কারণে এই হামলাটা তা স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করেছে।

গত ২০ অগাস্ট, বৃহস্পতিবার আইএসএফকে স্বৈরাচারী ও একনায়ক তন্ত্রের দল বলে তোপ দেগে সমাজমাধ্যমে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ছাড়ার ঘোষণা করেন আরাবুল। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএটে যোগদান করেছিলেন। ৫ মাসের মধ্যে সেই দলও ছাড়লেন। আর এই ঘোষণা ঠিক একদিনের মাথায় রাতের অন্ধকারে হামলা হল আরাবুলের উপর।অভিযোগ, প্রথম আরাবুলের গাড়ি লক্ষ্য করে কার্যত চলে ইটবৃষ্টি। এমনকী দুটি বোমাও ছোড়া হয়। গাড়ির কাঁচ ভাঙলেও অল্পের জন্য রক্ষা পান আরাবুল। পোলেরহাট থানার পুলিশ (Polerhat Police Station) এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি।