আজ(সোমবার) ১০০ দিন পূর্ণ করল বাংলার নতুন সরকার। প্রথম ১০০ দিনের কাজের পূর্ণ বিবরণ বিস্তারিতভাবে তুলে ধরা হবে সরকারের পক্ষ থেকে। প্রতিটি দফতর ধরে ধরে কাজের বয়ান দেওয়া হবে বলেই নবান্ন সূত্রে খবর। গত ৪ মে রাজ্যে ভোটের ফলাফলে বিজেপি ক্ষমতায় আসে। এরপর ৯ মে (২৫শে বৈশাখের দিনে) শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী।
আজ(সোমবার )পুরুলিয়া সফরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে জোড়া প্রকল্পের উদ্বোধন ও শিল্যানাস করবেন তিনি। রঘুনাথপুরে একটি ইস্পাত কারখানা শিল্যানাস করবেন অন্যদিকে মানবাজারে একটি পানীয় জল প্রকল্পের সূচনা করার কথা মুখ্যমন্ত্রীর। এই অনুষ্ঠান থেকেই তাঁর সরকারের প্রথম ১০০ দিনের কাজের তথ্য জনগণের সামনে তুলে ধরতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
পাশাপাশি নজরে থাকবে অন্নপূর্ণা যোজনা। সরকারের ঘোষণা অনুযায়ী সোমবার(১৭ অগাস্ট) থেকে অন্নপূর্ণা যোজনার যোগ্য মহিলাদের ব্যাংক একাউন্টে ৩০০০ টাকা ঢুকবে। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে স্পষ্ট করে দেয়া হয়েছে কারা এই যোজনার টাকা পাবেন। যারা ১০ হাজার টাকা মাসিক রোজগার করেন এবং যাদের পরিবারের বার্ষিক ১২ লক্ষ টাকা আয় তারা এই যোজনা সুবিধা পাবেন না। পাশাপাশি বাড়ির ক্ষেত্র নির্দিষ্ট কিছু শর্ত দেওয়া হয়েছে। ৩১ জুলাই পর্যন্ত এই যোজনার আবেদন গ্রহণ চলছে। তারপর চলেছে ঝারাই বাছাই পর্ব। আজ(সোমবার) থেকে প্রকল্পের টাকা পাওয়ার কথা যোগ্য মহিলাদের
















